সুন্দরবনে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পে অভিনব উদ্যোগ পঞ্চায়েতের

Share:

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: ক্যাম্পে লক্ষী ভান্ডারে আবেদন করতে আসা লক্ষ্মীদের হাতে দেওয়া হল লক্ষী ভান্ডার ও লাল গোলাপ। সঙ্গে করানো হল মিষ্টি মুখ।উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার (Haroa P.S.)শালিপুর গ্রাম পঞ্চায়েতের ৪০, ৪১ এবং ৪২ নম্বর বুথ নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘আমাদের পাড়া আমাদের সমাধান ‘(Amader Para Amader Samadhan)। উক্ত ক্যাম্পে সাধারণ মানুষ পানীয় জল, রাস্তার লাইট ,রাস্তা সহ বিভিন্ন অভিযোগ জানাচ্ছেন। তার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সমাধানের ও আশ্বাস দেওয়া হচ্ছে ।আবার কোন কোন সমস্যা সাথে সাথেই সমাধান করা হচ্ছে।

উক্ত ক্যাম্পেই অভিনব উদ্যোগ নিয়েছেন সালিপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। ক্যাম্পে লক্ষী ভান্ডারে আবেদন করতে আসা লক্ষ্মীদের হাতে তুলে দেওয়া হল বিশেষ লক্ষী ভান্ডার এবং সঙ্গে তাদের মিষ্টিমুখ করিয়ে হাতে একটি করে লাল গোলাপ ধরিয়ে দেওয়া হল। ফলে আগামী দিনে লক্ষ্মী ভান্ডারের(Laxmi Bhandar) হাত ধরে লক্ষ্মীরা যেমন স্বাবলম্বী হতে পারবেন অন্যদিকে সাধারণ মানুষকে প্রশাসনমুখী করতে বা প্রশাসনের আরো কাছাকাছি আনতে এটি অভিনব উদ্যোগ বলে জানা যায় ।

ওই ক্যাম্পে হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা ,হাড়োয়া ব্লকের জয়েন বিডিও অনিমেষ পাল, শালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফেরদাউসি খাতুন বিবি, প্রধান প্রতিনিধি ফরিদুল ইসলাম, শালীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অবনী মন্ডল সহ এলাকার সমস্ত ও পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে ধুমধাম করে অনুষ্ঠিত হল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্প।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা