SIR থেকে বৈধ ভোটারের নাম বাদ গেলে গাছে বেঁধে উল্টো করে বিজেপি নেতাদের মারধরের নিদান

Share:

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: এস আই আর থেকে বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতাদের গাছে বেঁধে উল্টো করে ঝুলিয়ে মারধরের হুঁশিয়ারি হাড়োয়ার দাপুটে তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লার(Abdul Khalek Molla)।দলের নির্দেশ মেনে বসিরহাটের হাড়োয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এস আই আর(SIR) নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয় শালিপুর অঞ্চলের খলিসাদী কমিউনিটি হলে। আর এখানেই নেতা- কর্মী সমর্থকদের সামনে বিজেপি নেতাদের উদ্দেশ্যে তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা বলেন, এস আই আর থেকে কোন বৈধ ভোটারের নাম যদি বাদ যায় এলাকার বিজেপি নেতাদের উল্টো করে গাছে ঝুলিয়ে পেটানো হবে।

এরকমই হুশিয়ারি দেন আব্দুল খালেক মোল্লা। এ দিনের এই বক্তব্য নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে একাধিক মহলে। এই বেফাঁস মন্তব্য করে বসেন তিনি একে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে।তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ডল যে রকম নির্দেশ দেবে সেভাবেই দলের সৈনিক হিসেবে তারা ঝাপিয়ে পড়বেন।

এদিকে, উত্তর ২৪ পরগনা জেলার বামনগাছিতে(Bamangahi) রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলের মহিলা কর্মীদের তার অন্তর্গত এলাকায় প্রত্যেকটি মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর নির্দেশ দিলেন উত্তর ২৪ পরগনা জেলা আই এন টি টি ইউসি’র(INTTUC) সভাপতি তাপস দাশগুপ্ত(Tapas Dasgupta)। তিনি বলেন, বিজেপি চক্রান্ত করে আমাদের এনআরসি’ র মধ্য দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। এই বলেই ভয় দেখাতে হবে প্রতিটি বাড়ির সাধারণ মহিলা ভোটারদের নির্দেশ তাপস দাশগুপ্তের।এই মন্তব্য ঘিরে নতুন করে দেখা দিয়েছে বিতর্ক।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২