হাঁসখালিতে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীকে যাবজ্জীবন, শ্বশুর এবং শাশুড়ির ৭ বছর কারাবাস

Share:

নিজস্ব প্রতিনিধি,হাঁসখালি: যৌতুকের দাবীতে নিয়মিত অত্যাচার এবং শেষে কেরোসিন তেল ঢেলে ২২ বছরের স্ত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং শ্বশুর শাশুড়িকে ৭ বছরের কারাবাসের আদেশ শোনাল রানাঘাট এডিজে আদালত(Ranaghat ADJ Court)। ঘটনা হাঁসখালি থানার ২০১৭ সালের ২২ অগাস্ট। ঐ দিন ভোরে হাঁসখালি থানার ডাহারবুঁইচ্যা গ্রামের বাসিন্দা অভিযুক্ত স্বামী রঞ্জিত রায় এবং তারা বাবা – মা মিলে স্ত্রী পূজার শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করে।

মহিলাকে তাৎক্ষণিকভাবে শক্তিনগরের জেলা হাসপাতালে(Shaktinagar Hospital) স্থানান্তরিত করা হয় এবং সেখানে তিনি মারা যান। পূজার পিতামাতার লিখিত অভিযোগের ভিত্তিতে হাঁসখালি থানায় উপরোক্ত উল্লেখিত মামলা দায়ের করা হয়। তদন্তের পর তদন্তকারী অফিসার যথাসময়ে উচ্চ আদালতে চার্জশিট দাখিল করেন। শুক্রবার রানাঘাটের লেফটেন্যান্ট এডিজে আদালত নিম্নলিখিত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে স্বামী রঞ্জিত রায়কে ৪৯৮এ/৩২৬/৩০৭/১২০বি আইপিসি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও সাথে আর্থিক জরিমানা,পিতা কাঙ্গালি রায় (৬২), পুত্র: রাজেন্দ্র রায় ও মাতা পলি ওরফে ফলি রায়কে ৭ বছর কারাবাস ও সাথে আর্থিক জরিমানা করে আদালত।

মামলাটি তদন্ত করেছেন এস.আই. শিবশঙ্কর বোস এবং সরকারি আইনজীবী ছিলেন নবেন্দু বিশ্বাস। দীর্ঘ আট বছর পর এই মামলার যাবতীয় সাক্ষ্য প্রমাণ দেখার পর অবশেষে সাজা ঘোষণা করে আদালত।সরকারি পক্ষের আইনজীবী জানান, মোট ৯ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। বর্তমানে শাশুড়ি হাইকোর্ট থেকে জামিনে মুক্ত ছিলেন। কিন্তু এই রায়ের ধরুন তাকে আবার গ্রেফতার করা হবে। প্রায় আড়াই বছর তাকে জেলে থাকতে হবে। এই ঘটনায় জেলে থাকা শ্বশুর। দীর্ঘ আট বছর বন্দি থাকায় তিনি অবশ্য ছাড়া পেয়ে যাবেন। স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং সঙ্গে আর্থিক জরিমানা হয়েছে। মৃত্যুর আগে ওই গৃহবধূ যে ঘটনার কথা জানিয়ে গেছিল তা নথিভুক্ত করেছিলেন হাসপাতালে চিকিৎসক ও তদন্তকারী পুলিশ অফিসার।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী