মাধ্যমিকে ফেলের আতঙ্কে ছেড়েছিলেন বাড়ি, ২৩ বছর পর ফিরলেন ঘরে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শিক্ষার্থী জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। আর এই মাধ্যমিক পরীক্ষার ফলাফল যখন প্রকাশিত হয় তখনকার মুহূর্তের পরিস্থিতি কারোর অজানা নয়। অনেকে কৃতকার্য হয় আবার কেউ অকৃতকার্য হয়। তবে অকৃতকার্য হওয়ার ভয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ব্যতিক্রমী। তেমনটাই ঘটেছিল প্রায় দু’যুগ আগে আলিপুরদুয়ারের দক্ষিণ পানিয়ালগুড়ি গ্রামে। শেষে ২৩ বছর পর ঘরে ফিরে এলেন পথভোলা পঙ্কজ।

জানা গিয়েছে, প্রথমবার পরীক্ষা দিয়ে পাশ করতে পারেননি পঙ্কজ দেবনাথ। দ্বিতীয়বার মাধ্যমিক পরীক্ষা দিয়েও পাশ করার আশা দেখতে পাননি। অকৃতকার্য হওয়ার ভয়ে ২৩ বছর আগে পালিয়েছিলেন তিনি। চলে গিয়েছিলেন সুদূর দিল্লি। সেখানেই নানা কাজ করেছেন। বাড়ির কথা মনে পড়লেও ফিরতে পারেননি। ভুলেছিলেন মাতৃভাষা, বাড়ির পথ। চেনা বলতে ছিল শুধুই ছেলেবেলার স্কুলের পথ। বাবা-মায়ের কথা মনে আসতেই নিদারুণ কষ্ট পেতেন। তাই সাহস করে প্রায় দুই যুগ পর চলেই এলেন আলিপুরদুয়ার অর্থাৎ বাড়ির পথে। তাঁকে এতদিন পর পেয়ে আপ্লুত বাবা-মা।  

পঙ্কজ বলেন, “আমার প্রাথমিক স্কুলের কথা মনে ছিল। টোটো করে সেখানে যাই। টোটোচালক আরও দুটি প্রাথমিক স্কুলের সামনে নিয়ে যান। কিন্তু সেখানে না গিয়ে আমি আমার প্রাথমিক স্কুলের সামনে গিয়ে একজনকে আমার মাসতুতো দাদার কথা বলি। তিনি দাদাকে চেনেন। আমি আমার ফোন নম্বর দাদাকে দিতে বলি। ফিরে এসে আলিপুরদুয়ারের একটি মন্দিরে বসে থাকি। রবিবার দাদা ফোন করলেই আমার সন্ধান পেয়ে যান। ”

পঙ্কজের মাসতুতো দাদা রুপম দেবনাথ বলেন, “ছোটবেলায় আমি আর পঙ্কজ সবসময় একসঙ্গে থাকতাম। ওর নম্বর পাওয়ায় কিছুটা আশ্চর্য হয়ে যাই। ফোন করে জানতে পারি ও ছিন্নমস্তা কালীবাড়িতে আছে। সেখানে গিয়ে দেখি বসে আছে। আমি একবারে ওকে চিনে যাই। আমাকেও ও চিনতে পারে। ওকে বাড়িতে নিয়ে আসি।”

বাবা পরিতোষ দেবনাথ বলেন, “ছেলেকে ফিরে পেয়ে খুব আনন্দিত। ভগবান মুখ তুলে চেয়েছেন। আমাদের ভয়ে ও বাড়ি ছেড়েছিল। তার জন্য একটা দুঃখ আছে। কিন্তু ছেলেকে ফিরে পেয়েছি তার থেকে ভাল আর কিছু হতে পারে না। এখন থেকে ও বাড়িতেই থাকবে।” পঙ্কজকে ফিরে পেয়ে চোখের জল ধরে রাখতে পারছেননা বাবা-মা।

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিলেন তিনটি শর্ত

‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

চিকিৎসায় গাফিলতির অভিযোগ,করিমপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাতর মৃত্যু

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু