তীব্র গরমে রাজ্যে প্রথম ‘হিট স্ট্রোকে মৃত্যু’

আজ হাওড়ার গড় তাপমাত্রা ছিল প্রায় ৪২ ডিগ্রি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ২০ দিন ধরে চলছে তীব্র তাপপ্রবাহ। বৃহস্পতিবারও তীব্রতা ছিল অব্যাহত। আর এদিন প্রকাশ্যে এল রাজ্যে হিট স্ট্রোকে (HEAT STROKE) মৃত্যুর খবর। হাওড়ার এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 আজ হাওড়ার গড় তাপমাত্রা ছিল প্রায় ৪২ ডিগ্রি। এই পরিস্থিতিতেই হাওড়া বাসস্ট্যান্ড এলাকায় মৃত্যু হল এক বৃদ্ধের। খবর লেখা পর্যন্ত মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। অনুমান করা হচ্ছে, তিনি কর্মসূত্রে হাওড়ায় এসেছিলেন।

স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুর একটা নাগাদ বাস স্ট্যান্ড লাগোয়া একটি দোকানের পাশে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন ওই ব্যক্তি। তারপর হঠাৎ করেই পড়ে যান তিনি। এরপর তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্‍সকরা মৃত বলে ঘোষণা করেন। চিকিত্‍সকরা জানিয়েছেন, ‘হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির’। চিকিৎসকদের পরামর্শ, সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না বেরানোর। তেষ্টা না পেলেও বারবার জল পান করার। ওআরএস, শরবত পান করা ও রসালো ফল খাওয়ার সঙ্গে সঙ্গে পরামর্শ ছাতা, টুপি, সানগ্লাস পরার। বড় তোয়ালার মতো কাপড় ভিজিয়ে মাথা সহ মুখমণ্ডলের পর্যাপ্ত অংশ জড়িয়ে রাখার। বলা হয়েছে, বেশি চা-কফি ও মদ পান না করতে।  

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?