অতিবৃষ্টিতে ভাঙল বাঁধ, অস্থায়ী শিবিরে শরণার্থীরা

৭ টি পরিবারের মোট ২৫ জনকে অস্থায়ী ক্যাম্প রাখা হয়েছে। রাজাডাঙা মৌজায় জল জমে থাকা ৫০ টি পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবারে হওয়া অতিবৃষ্টির (HEAVY RAIN) কারণে ভেঙেছে বাঁধ। মাল মহকুমার বিভিন্ন জায়গায় জমেছে  জল। প্লাবিত ক্রান্তি ব্লকের মৌলানি, চাপাডাঙা, রাজাডাঙা সহ সংলগ্ন বেশ কিছু অঞ্চল  জলমগ্ন। অন্যান্য অঞ্চলেও জমেছে হাঁটু সমান জল। বাড়ির সামনেও জমেছে জল। এমনকি তা ঢুকছে বাড়িতেও। দুর্বিপাকে স্থানীয়রা। তৎপর প্রশাসন।

ধরলা নদীর জলের তোড়ে মৌলানি গ্রাম পঞ্চায়েত এলাকার পলাশ মোড়ের কাছে বাঁধ ভেঙে গিয়েছে। বাঁধ ভেঙে নদীর জলের তলায় বিস্তীর্ণ আবাদি জমি। চা বাগানও জলের তলায় ডুবে  রয়েছে। পাশাপাশি রাজাডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার রাজাডাঙা মৌজায় চেলনদীর জলের তোড়ে বাঁধ ভেঙেছে। অনেক বাড়িতেও উঠেছে জল।

এই বিষয়ে ক্রান্তির বিডিও প্রবীর কুমার সিংহ বলেন, ক্রান্তি ব্লক প্রশাসন, ক্রান্তি পঞ্চায়েত সমিতি এবং ক্রান্তি পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে ব্লকের অধীনে চাঁপাডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ চেংমারী প্রাথমিক বিদ্যালয়ে  ৭ টি পরিবারের মোট ২৫ জনকে অস্থায়ী ক্যাম্প রাখা হয়েছে। রাজাডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার রাজাডাঙা মৌজায় জল জমে থাকা ৫০ টি পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়েছে। প্রশাসন সবসময় সতর্ক বলেও জানিয়েছেন তিনি।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ