হাইভোল্টেজ ‘জয়পুর’ বিধানসভা, শুক্রে বামনিয়া ডাকবাংলা ময়দানে অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: আজ (৩ এপ্রিল) কোটশিলা থানার বামনিয়া ডাকবাংলা ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জয়পুর বিধানসভার তৃণমূল প্রার্থী অর্জুন মাহাতোর সমর্থনে সভা করবেন তিনি। রেকর্ড ভিড় হবে দাবি প্রার্থীর। সভা ঘিরে রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা।

অভিষেকের বক্তব্য শোনার জন্য ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে কর্মী ও সমর্থকরা ময়দানে ভিড় জমাতে শুরু করেছেন। সভাকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গোটা ময়দানকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। চলছে পুলিশ ও প্রশাসনের নজরদারি। গুরুত্বপূর্ণ প্রবেশ পথগুলিতে চেকিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে, জনসভা সফল করতে তৃণমূল শিবিরের পক্ষ থেকেও জোরদার প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার পুরুলিয়ার জেলার অন্যতম চর্চিত বিধানসভা জয়পুর। লড়াই হচ্ছে ত্রিমুখী। এবার কুড়মি সমাজ থেকে বিশ্বজিত মাহাতকে প্রার্থী করেছে বিজেপি। তৃণমূল থেকে টিকিট না মেলায় JLKM থেকে লড়াই করছেন দিব্যজ্যোতি সিং দেও। অন্যদিকে কংগ্রেসের  প্রার্থী ফনি ভূষণ কুমার। অর্জুন মাহাতো একদিকে জেলা পরিষদ সদস্য অন্যদিকে জ্য়পুর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। জয়পুর বিধানসভায় এবার ত্রিমুখী লড়াই হলেও শেষ হাঁসি হাঁসবে অর্জুন মাহাতোই দাবি পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্বের।

২১ এর বিধানসভা নির্বাচনে জয়পুর বিধানসভা আসনে জয়লাভ করেন বিজেপি প্রার্থী নরহরি মাহাতো। এবার নরহরি মাহাতকে প্রার্থী করেনি গেরুয়া শিবির, তার জায়গায় আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতোর পুত্র বিশ্বজিৎ মাহাতকে  প্রার্থী করছে পদ্ম শিবির।সব মিলিয়ে ২৬ এর বিধানসভার ভোটযুদ্ধে জয়পুরে রাজনৈতিক উত্তেজনা ও উৎসাহ তুঙ্গে।

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

প্রধানমন্ত্রীকে কুকথা বলা নয়ডার নাবালিকার বিরুদ্ধে কোনও মামলা নয়, জানাল দিল্লি পুলিশ

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ