ঘোড়া নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

ঘোড়ার গাড়ি চলাচল বন্ধ করার নির্দেশ দিতে আবেদন জানানো হয়েছিল। অভিযোগ, ঘোড়াদের পরিচর্যা করা হয় না ও তাদের চিকিৎসা করানো হয় না।

Share:

নিজস্ব প্রতিবেদক: কলকাতা (Kolkata) বললেই চোখের সামনে যে ছবি ফুটে ওঠে তার মধ্যে একটা ঘোড়ার গাড়ি। তাতে চড়ে ময়দান সংলগ্ন অঞ্চল ঘোরার অনুভূতি যে কী, তা জানেন যারা ঘুরেছেন তাঁরাই। এই ময়দানে থাকা ঘোড়া নিয়ে রাজ্যের অবস্থান কী? ঘোড়ার গাড়ির নিয়েই বা কী ভাবছে রাজ্য? জানতে চাইল উচ্চ আদালতের প্রধান বিচারপতি প্রকাশ শ্রী বাস্তব। এই নিয়েই দীর্ঘদিন মামলা ঝুলে রয়েছে আদালতে।

প্রসঙ্গত, ঘোড়া নিয়ে হাইকোর্টে (High Court) জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক ব্যক্তি। তাঁর আবেদন ছিল, এমন এক কমিটি গড়া হোক যারা লক্ষ্য রাখবেন ঘোড়াদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে। ঘোড়াদের স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ জানিয়ে তিনি বলেন, ঘোড়ার মালিকরা তাঁদের ঘোড়ার স্বাস্থ্য পরীক্ষা করাতে চাইলে তা করাতে হবে রাজ্য নির্ধারিত সেই কমিটির মাধ্যমে। এই বিষয়ে মালিকদের দাবি, তাঁদের ঘোড়ার গাড়ির লাইসেন্স আটকে আছে পুরনিগমের জন্য। বিচারপতি তাঁদের আশ্বস্ত করে জানিয়েছেন, পরবর্তী শুনানি ১৬ মে- তে তাঁদের বক্তব্য গুরুত্ব দিয়ে শোনা হবে।

উল্লেখ্য, মামলাকারীর অভিযোগ ছিল, ঘোড়াদের (Horse) শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। আর ঘোড়ার গাড়ি যেভাবে চালানো হয়, তা প্সহু নির্যাতনের চূড়ান্ত উদাহরণ। এই প্রেক্ষিতে ঘোড়ার গাড়ি চলাচল বন্ধ করার নির্দেশ দিতে আবেদন জানিয়েছিলেন তিনি। অভিযোগ, ঘোড়াদের পরিচর্যা করা হয় না ও তাদের চিকিৎসা করানো হয় না। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোড়াদের ওপর নির্যাতন বরদাস্ত করা হবে না। সেই সঙ্গে এও জানানো হয়েছে, ঘোড়ার গাড়ি নিয়ে বিশেষ এক নীতি ভেবেছে সরকার, তার পূর্ণতা পেতে কিছুদিন সময় লাগবে।

মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নাম তুলবেন

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের! রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

চুরাশির শিখ বিরোধী হিংসায় কারাবন্দি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

ট্রেনের ভেন্ডারে উঠে পড়ায় দুই নৃত্যশিল্পীকে গালিগালাজ, গ্রেফতার সেই টিকিট পরীক্ষক

‘তারক মেহতা কা উল্টা চশমা’-র ফ্লোটে মজল নিউইয়র্ক, ম্যাডিসন অ্যাভিনিউয়ে উপচে পড়ল ভিড়

সবংয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

রাতের খাবারে রাজকীয় স্বাদ! চট করে বানিয়ে নিন ‘শাহি পোলাও’

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ

বাবার মৃত্যু শোক কাটিয়ে মাঠে ফিরেই ফের গোল মেসির