হিঙ্গলগঞ্জে ফাঁকা বাড়িতে ২০টা বিষধর কেউটে সাপের বাচ্চা উদ্ধার করল বন দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ: ফাঁকা বাড়িতে ২০টা বিষধর কেউটের সাপের বাচ্চা উদ্ধার করল বন দফতর।আতঙ্ক গ্রামে।উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের(Hingalganj) সান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতের বাকরা বালিয়াপাড়া এলাকার ঘটনা।উজ্জ্বল বাউলিয়া বাবা সুভাষ বাউলিয়া।উনারা কয়েক দিনের জন্য বেড়াতে গিয়েছিলেন। সেই সুবাদে তাদের বাড়িঘর ফাঁকা ছিল। তারা বাডি ফিরে ঘরেতে অস্বাভাবিক কিছু দেখতে পেয়ে, বন দফতরে খবর পাঠালে তারা ঘটনাস্থলে এসে খুঁজাখুঁজি শুরু করলে বাচ্চা বড় মিলিয়ে প্রায় ২০টা বিষধর কেউটে সাপ(Cobra) উদ্ধার করেছে । একসঙ্গে এতগুলি সাপ সচরাচার একসঙ্গে দেখা যায় না।

অনেকে এই দৃশ্য দেখে আবার ক্যামেরাবন্দি করতেও ভুল করলেন না। এই ঘটনা জানাজানি হতেই এই চিত্র দেখার জন্য এলাকায় প্রচুর মানুষের ঢল নামে এবং বাইরের এলাকা থেকেও মানুষ দেখার জন্য চলে আসে। এক কথায় বলা যায় সাপের মেলা বাঁকড়া বাউলিয়া পাড়াতে। অন্যদিকে এই চিত্র দেখে আতঙ্কিত ঐ পরিবার সহ তথা গোটা পাড়া। এর আগেও ওই এলাকায় দুটি বিষধর সাপ উদ্ধার হয়েছিল। ওই এলাকায় ক্রমাগত বিষধর সাপের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় রীতিমতো চিন্তিত গ্রামের বাসিন্দারা।

যদিও বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যতবার তাদেরকে খবর পাঠানো হবে তারা এসে সাপগুলি উদ্ধার করে নিয়ে যাবেন। এদিন বন দফতরের পাশাপাশি স্থানীয় থানাও ঘটনাস্থলে আসে। বেশ কিছুদিন থেকে ওই সাপ এবং সাপের বাচ্চা গুলো ওই ফাঁকা বাড়িতে আশ্রয় নিয়েছিল বলে মনে করা হচ্ছে। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে সেখান থেকে উদ্ধার করা সাপগুলিকে পরবর্তীকালে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২