হিঙ্গলগঞ্জে পরিবারের ৩ জনের নামে SIR শুনানির নোটিশ আসায় আতঙ্কে বৃদ্ধের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ:আবারও SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এবার নিজের নামে হেয়ারিং এর নোটিশ না আসলেও পরিবারের তিনজনের নামে SIR শুনানির নোটিশ আসায় অসুস্থ হয়ে হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু। মৃত ব্যক্তির নাম আজগর বিশ্বাস (৭১)।উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের(Hingalganj) ১২১ নাম্বার বুথের ঘটনা ।SIR এর শুনানির নোটিশ আসে তার স্ত্রী পুত্র সহ পরিবারের তিনজনের নামে । সেই নোটিশ আসার পর আজগার বিশ্বাস রীতিমতো চিন্তিত হয়ে পড়েন এবং এই বিষয়টি নিয়ে তিনি টেনশন করেন । এরপর রবিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সোমবার ভোরে তার মৃত্যু হয় ।হৃদরোগ আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে ।

পরিবারের দাবি ,SIR এর আতঙ্কেই তার হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে, তার পরিবারে। এই নিয়ে রাজ্যে এস আই আর শুনানি তে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১২৮। রাজ্যে এস আই আর এর বলি এবং মৃত্যু মিছিল বেড়েই চলেছে। এর আগে রবিবার কোচবিহারের শীতলকুচির নল গ্রামের বাসিন্দা ছাপিয়া খাতুন বিবির অসুস্থ হয়ে মৃত্যু হয়। শনিবার তার কাছে শুনানির নোটিশ এসেছিল পরিবারের দাবি শনিবার নোটিশ পাওয়ার পর থেকেই তিনি আতঙ্কিত ছিলেন শুনানি কেন্দ্রে কি হবে দেশে ঢাকা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছিল তার মধ্যে পরিবারের লোকজন তাকে অনেক বুঝিয়েছিল কিন্তু লাভ হয়নি। শনিবার সারাদিন উদ্বেগের মধ্যে কাটিয়েছিলেন তিনি। তারপরে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার তার মৃত্যু হয়। চার নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে এস আই আর এর কাজ তখন থেকেই আতঙ্কে প্রাণ হারাচ্ছে ।একের পর এক মানুষকে অসুস্থ হচ্ছেন। কেউ আবার আতঙ্কে আত্মহত্যা করছেন ।

গত আড়াই মাসে এস আই আর শুনানি এবং নোটিশ পাওয়ার কারণে প্রাণ হারিয়েছেন এখনো পর্যন্ত ১২৮ জন। অভিযোগ ২০০২ সালের তালিকাতে নাম থাকার পরেও পরিবারের নাম দেখাতে না পারায় ডাক পড়ছে শুনানি কেন্দ্রে। ক্রমাগত লম্বা হচ্ছে মৃত্যুর সংখ্যা এই মৃত্যু নিয়ে বারবার সোচ্চার হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারও নির্বাচন কমিশনকে আক্রমণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন জাতীয় ভোটার দিবস পালন করে তিনি বলেন ‘হিজ মাস্টার ভয়েস’ হিসেবে কমিশন এই মুহূর্তে সাধারণ ভোটারদের ভোটাধিকার লুট করতে ব্যস্ত।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী