ব্যারাকপুরে আনন্দপুরির মাঠে সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ডেইলি প্যাসেঞ্জারি অব্যাহত

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। তাই বিজেপির কেন্দ্রীয় নেতাদের থেকে শুরু করে মন্ত্রীরা এখন বঙ্গ সফরে ডেইলি প্যাসেঞ্জারি আরম্ভ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’‌বার ঘুরে গিয়েছেন। বিজেপির নয়া সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বঙ্গ–সফরে এসেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও দু’‌বার এসেছেন। এবার তৃতীয়বার বাংলায় আসছেন অমিত শাহ। আর এই শাহী সফর নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে। এবার জেলায় এসে জনসভা করার কথা রয়েছে বলে বিজেপি সূত্রে খবর।

এদিকে কবে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?‌ তা জানতে চাইছেন বিজেপি নেতা–কর্মীরা। বঙ্গ–বিজেপি সূত্রে খবর, আগামী ৩১ জানুয়ারি ব্যারাকপুরে আনন্দপুরির মাঠে সভা করতে আসছেন অমিত শাহ। এসআইআর শুনানি পর্ব চলছে বাংলায়। তা নিয়ে তিনি কোনও বার্তা দেন কিনা সেটা দেখতে চাইছেন সবপক্ষই। আবার মতুয়া–নমঃশূদ্র নিয়ে কোনও কথা খরচ করেন কিনা সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে। তবে তৃণমূল কংগ্রেস সরকার নিয়ে যে তিনি তুমুল বিরোধিতা করবেন সেটা একপ্রকার নিশ্চিত বলে সূত্রের খবর।

অন্যদিকে আগামী শনিবার সকাল ১০টায় ব্যারাকপুরে এসে জনসভা করবেন অমিত শাহ বলে বঙ্গ–বিজেপি সূত্রে খবর। কেন্দ্রীয় বাজেটের আগেই এখানে এসে বিধানসভা নির্বাচন নিয়ে ভোকাল টনিক দেবেন শাহ বলে জানা গিয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ফিরে যেতেই এবার বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর এই সফরকে কেন্দ্র করে এখন থেকেই প্রস্তুতি তুঙ্গে উঠেছে। আবার সিঙ্গুরে আজ বুধবার সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জবাবও ব্যারাকপুরের সভা থেকে দেবেন শাহ বলে সূত্রের খবর। তবে কতটা সুর চড়ান সেটাই এখন দেখার।

তাছাড়া বাংলায় এসে ঘুরে গিয়েছেন জেপি নাড্ডাও। সুতরাং বিজেপির কেন্দ্রীয় নেতারা এবং মন্ত্রীরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছেন। প্রধানমন্ত্রীও আবার আসবেন বলে সূত্রের খবর। তবে সেই সূচি এখনও জানানো হয়নি। অমিত শাহের জনসভার পাশাপাশি দলের নেতাদের নিয়ে বৈঠক করার কথাও আছে। আসলে বঙ্গ–বিজেপির নেতারা এখন যে সভা–সমাবেশ করছেন তাতে তেমন কোনও সাড়া পড়ছে না। সেই রিপোর্টও পেয়েছেন শাহ। তারপরই এই সফরের সিদ্ধান্ত বলে সূত্রের খবর।

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘বিপ্লবী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ