আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধিঃ বাইরে চলছে বৃষ্টি। আর সেই সময় এক নাবালিকাকে রাস্তা থেকে টেনে নিয়ে ঝোপের কাছে গিয়ে ধর্ষণ করল বেশ কয়েকজন যুবক। এমনই ঘটনা ঘটেছে দোলের দিন সন্ধ্যায় হুগলীর ডানকুনিতে। এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

জানা গিয়েছে, ১৫ বছর বয়সী ওই নাবালিকা দোকানে জিনিস কিনতে বাড়ি থেকে বেড়ায় । সেই সময়  তিন জন যুবক রাস্তা থেকে তাঁর মুখ ধরে টেনে নিয়ে যায় । এরপরেই একটি ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে তিনজন যুবক। এই ঘটনার পরেই পালিয়ে যায় অভিযুক্তরা। নাবালিকা বাড়িতে ফেরার পরেই অসুস্থ হয়ে পড়ে। এরপরেই সে তাঁর মাকে পুরো ঘটনাটি জানায়। বর্তমানে ওই নাবালিকা শারীরিক অসুস্থ হয়ে পড়ায় ভর্তি করা হয়েছে হাসপাতালে।

নাবালিকার বাবা জানিয়েছে, “ আমার মেয়েকে বেশ কয়েকজন যুবক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। অভিযুক্তদের শাস্তি চাই।‘ ইতিমধ্যেই নাবালিকার অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে তাঁর নাম ঋত্বিককুমার ঠাকুর। তাঁকে বুধবার শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (১), ৪/১৭ এবং পক্‌সো ধারায় মামলা রুজু করা হয়েছে।  কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তা জানতে শুরু পুলিশ তদন্ত শুরু করেছে।

Published by:

Share Link:

More Releted News:

কালবৈশাখীর দাপটে সব শেষ! নারকেল গাছ চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু স্কুল ছাত্রীর

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

‘ভোট শেষ, তাও কেন বুথে?’ রূপার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে কমিশনে নালিশ লাভলির

জাতীয় সড়কে ভয়াবহ দু্র্ঘটনা! ১০ টাকায় মৃত মুরগি কেনার হিড়িক গ্রামবাসীদের

ছেলেবেলাতেই পিতৃহারা, মা পরিচারিকার কাজ করতেন, অভাবের মধ্যেও জয়েন্টে ৯৯% রূপায়ণের

পুঁটি মাছের কমলা রঙে পরিবর্তনের ছোঁয়া! কী বলছে পদ্ম শিবির?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ