সারের কালোবাজারি রুখতে একাধিক দোকানে পুলিশি হানা

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলীঃ চাষের সারের কালোবাজারি  রুখতে আবারও অভিযান শুরু করল পুলিশ। শুক্রবারের পর এদিনও হুগলীর হরিপাল থানার একাধিক সারের দোকানে অভিযান চালায় পুলিশ।  তাতেই উঠে আসে একাধিক কালোবাজারির অভিযোগ।  চাষিদের অভিযোগ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করে সারের দোকানগুলি। এছাড়াও গোডাউনে বেআইনি ভাবে সার মজুত করে কৃত্রিম চাহিদা তৈরি করে, তা বেশি দামে বিক্রি করা হয় চাষিদের। পুলিশি তল্লাশি শুরু হতেই উঠে আসছে এক শ্রেণির অসাধু সার ব্যবসায়ী। প্রতি বছরই আলু চাষের মরশুমে সারের কালোবাজারির অভিযোগ ওঠে। এবারও তার ব্যতিক্রম নয়। তাই এবছর কালো বাজারি রুখতে পথে নামলো পুলিশ ।

ইতিমধ্যেই শুক্রবার হুগলীর বেশ কয়েকটি দোকানে হানা দেয় পুলিশ। সেই সারের  দোকানে গিয়ে তাঁরা উদ্ধার করেন মজুত করে রাখা সার। হুগলি  জেলার একাধিক ব্লক থেকে  নির্ধারিত মূল্যের থেকে বেশি দামের সার নেওয়ার অভিযোগ যেমন উঠেছে, তেমনি অভিযোগ উঠেছিল মজুত করে রাখা সার বেশি দামে বিক্রি করার চেষ্টা  হচ্ছে। এদিন পুলিশ আধিকারিকরা মূলত সারের দাম নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে বিক্রি হচ্ছে কিনা তা দেখতেই হুগলির বেশ কয়েকটি দোকানে হানা দেয়। শুধু তাই নয় সারের রেট চার্ট যথাযথভাবে দোকানে ঝুলিয়ে রাখা হয়েছে কিনা তাও পুলিশরা খতিয়ে দেখা শুরু করেন। পাশাপাশি এলাকার বাসিন্দাদের পুলিশের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যাতে তাঁরা সারের রেট চার্ট দেখে কেনা-কাটা করে।

প্রসঙ্গত , বর্তমানে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে  রেশন দুর্নীততে উঠে নাম জড়িয়েছে রাজ্যের হেভিওয়েট নেতাদের । টানা ১ বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি পার্থ চট্টপাধ্যায়, অনুব্রত মন্ডল, মানিক ভট্টাচার্য সহ শাসক দলের তাবড় নেতারা । সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে তিনি রয়েছেন প্রেসিডেন্সি জেলে। এবার এই সব দুর্নীতির মাঝেই উঠে এল সারের কালোবাজারির অভিযোগ।

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

কন্যায় সূর্যের গোচর, ১৭ অক্টোবর পর্যন্ত ৬ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো