বাংলার এই গ্রামে হচ্ছে না কোনও মেয়ের বিয়ে, কারণ জানলে চমকে উঠবেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত ১৮৩১ খ্রিস্টাব্দে লিখেছিলেন, ‘রাতে মশা দিনে মাছি, দুই তাড়িয়ে কলকাতায় আছি’।  কারণ সেইসময়ে মশা-মাছির অত্যাচারে অতিষ্ঠ কলকাতাবাসীর দুঃখ কিছুটা হলে ফুটে ওঠে বাঙালি কবির এ ছড়ায়। আর একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও একটি ছোট্ট মাছি হয়ে উঠেছে  অনেক মানুষের মাথা ব্যথার কারণ।  বর্তমানে মাছির জন্য রাতের ঘুম উড়ে গিয়েছে গোঘাটের ভাদুরা পঞ্চায়েতের বাদেশ্বর গ্রামের মানুষদের।

কিন্তু মাছির জন্য কেন চিন্তায় পড়লেন আমজনতা? কারণ, মাছির উপদ্রবের জেরে অসুস্থ হয়ে পড়েছেন গ্রামের বাসিন্দারা । শুধু তাই নয় বাড়িতে অতিথিরা আসা বন্ধ হয়ে গিয়েছে মাছির উপদ্রবের জেরে। এখানেই শেষ নয়, মাছির জন্য বাড়ির মেয়েদের বিয়ে হচ্ছে না।

তবে কেন এলাকায় এত মাছির উপদ্রব? প্রাথমিকভাবে জানা গিয়েছে, পোল্ট্রি খামার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ । সেখান থেকেই ছড়াচ্ছে মাছির উপদ্রব। স্থানীয়দের দাবি, প্রশাসনকে বারংবার জানিয়েও কোন সুরাহা মেলেনি। বরং পোল্ট্রি থেকে ছড়ানো দুর্গন্ধ ও পোকামাকড়ের উপদ্রব আরও বেড়ে গিয়েছে। খাবারদাবার থেকে শুরু করে সমস্ত কিছুতে ভনভন করছে মাছি। তাতেই নাজেহাল অবস্থা আমজনতার। কবে মিলবে সুরাহা সেই দিনের জন্য অপেক্ষায় রয়েছেন গোঘাটের ভাদুরা পঞ্চায়েতের বাদেশ্বর গ্রামের মানুষরা।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২