বালির ছায়া পিংলায়? এবার ৫ বছরের ছেলে কোলে উধাও গৃহবধূ, ঘনীভূত রহস্য

পিংলা থানার গোবর্ধনপুরে দনিচক গ্রামের বাসিন্দা সুদেষ্ণা মাইতি। বৃহস্পতিবার সকালে পাঁচ বছরের ছেলে রাজকুমারকে টিউশন পড়ানোর নামে বাড়ি থেকে বের হয়েছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: হাওড়ার বালির একই পরিবারের দুই গৃহবধূ প্রেমের টানে ঘর ছেড়েছিলেন সাত বছরের এক ছেলেকে নিয়ে। দুই রাজমিস্ত্রির প্রেমে পড়েই ঘর-সংসার ত্যাগ করে দুই জা ঘর ছেড়েছিলেন। যা নিয়ে বিগত কয়েকদিন তোলপাড় রাজ্য। এবার একই ধরণের একটি ঘটনা সামনে এল পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে। পাঁচ বছরের ছেলেকে নিয়ে রহস্যজনকভাবে উধাও হয়ে গেলেন এক গৃহবধূ। দুজনকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা। কিন্তু পুলিশ এবং প্রতিবেশীরা অবশ্য এর পিছনে পরকীয়ার টান দেখছেন। কারণ এর আগেও পিংলার ওই গৃহবধূ ঘর ছেড়েছিলেন। পরে অবশ্য ফিরে আসেন স্বামীর কাছে। তবে বৃহস্পতিবার সকাল থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ পিংলার ওই গৃহবধূ এবং তাঁর পাঁচ বছরের সন্তান।

পিংলা থানার গোবর্ধনপুরে দনিচক গ্রামের বাসিন্দা সুদেষ্ণা মাইতি। বৃহস্পতিবার সকালে পাঁচ বছরের ছেলে রাজকুমারকে টিউশন পড়ানোর নামে বাড়ি থেকে বের হয়েছিলেন। তারপর থেকে দুজনের কোনও খোঁজ নেই। সুদেষ্ণার মোবাইলও সুইচড অফ, আর কোনও যোগাযোগ করা যাচ্ছে না। ফলে উদ্বিগ্ন পরিবার পিংলা থানায় অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে তাঁর দাদা শুভঙ্কর সামন্ত ফেসবুকে পোস্ট করেছেন বোনকে খুঁজে পাওয়ার আশায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুদেষ্ণার স্বামী গোপাল মাইতি কর্মসূত্রে হাওড়ায় থাকে। মাঝেমধ্যে বাড়ি আসেন তিনি। প্রতিবেশীদের দাবি, এর আগেও একবার এক পুরুষের সঙ্গে পালিয়েছিল সুদেষ্ণা। কিন্তু ছেলের টানে কিছুদিনের মধ্যেই ফিরে আসে। আর এবার ছেলেকে সঙ্গে নিয়েই নিখোঁজ হয়েছে সে। তাই প্রতিবেশীদের অনুমান এবারও প্রেমের টানে ঘর ছেড়েছেন ওই গৃহবধূ। তবে পিংলা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা