৫০০ বছর আগে শ্মশানঘাটে দেবীর আবির্ভাব কীভাবে? পুরুলিয়ার শাঁকড়া গ্রামে পূজিত দেবী

Share:

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর: একদিন পরেই কালীপুজো। মা ফিরছেন শ্যামা রূপে। সমস্ত অশুভকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব ঘটবে। শহর থেকে শহরতলী, গ্রামে বিভিন্ন জায়গায় সোমবার হবে শ্যামা আরাধনা। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নিয়ম মেনে পূজিত হবেন দেবী কালিকা। রাজ্যের বিভিন্ন প্রান্তে মা কালিকার বিভিন্ন ইতিহাস লুকিয়ে রয়েছে। তার মধ্যে অন্যতম পুরুলিয়ার রঘুনাথপুরের শাঁকড়া গ্রামে শ্মশানকালী। ৫০০ বছর আগে শুরু হয়েছিল এই পুজো। প্রতিবছর পূজোর সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তরা হাজির হন মায়ের দরজায়।

প্রায় ৫০০ বছর আগে শুরু হওয়া এই পুজোর ইতিহাস নিশ্চিতভাবে কেউ বলতে পারে না। লোকমুখে ঘোরে বিভিন্ন কথা। জানা যায়, প্রায় ৫০০ বছর আগে স্বপ্নাদেশ পেয়েছিলেন গ্রামের কিছু বাসিন্দা। সেই স্বপ্নাদেশ অনুযায়ী শাঁকড়া গ্রামের ঘন জঙ্গল থেকে দেবী মহাকালীকে শ্মশানে নিয়ে এসেছিলেন তাঁরা। জঙ্গল থেকে নিয়ে আসা মূর্তিকে শ্মশান ঘাটে প্রতিষ্ঠা করেছিলেন। দেবীকে পঞ্চমুণ্ডির আসনে বসিয়ে শুরু হয়েছিল শ্মশান কালীপুজো। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির বদল হয়েছে।

স্থানীয় মানুষদের সাহায্যে সেই পঞ্চমুন্ডির আসনের পুজো আজ বিশাল মন্দিরে করা হয়। নতুন ভাবে সংস্কারের কাজ চলছে সেই মন্দিরের। একসময় নির্জন শ্মশান ভূমিতে শুরু হয়েছিল কালীপুজো। আজ সেখানেই মন্দিরের মধ্যে পূজিত হন মা। মন্দিরের বর্তমান সেবায়েত জানিয়েছেন, চার পুরুষ ধরে তারা শ্মশান কালীর পুজো করে আসছেন। মা এখানে জীবন্ত। গ্রামের মানুষকে রক্ষা করে চলেছেন তিনি। কালীপুজো উপলক্ষে এখানে পাঁচ দিন ধরে মেলা চলে।

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

ইলিশ-চিংড়িকে দেবে টক্কর! বানিয়ে নিন সর্ষে-পোস্তর ‘পনির ভাপা’

প্রয়াত ‘ময়ূরী’-খ্যাত প্রখ্যাত পরিচালক সিঙ্গিথাম শ্রীনিবাস রাও, চোখে জল কমল, রাজামৌলিদের

খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও

পুজোর আগে মুখে ক্লান্তির ছাপ! ‘স্ট্রেসড স্কিন’ থেকে মুক্তি পাবেন কী ভাবে?

ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

বক্সঅফিসে সুনামি! দুই দিনেই ১৭৭ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর

‘জিরো জিরো মিলে গেলে জিরোই হয়’, বাম-তৃণমূল সমীকরণে মমতাকে কটাক্ষ দিলীপের

মুখ্যমন্ত্রীর সভার আগেই নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি