বাংলায় অবৈধ ভোটারের সংখ্যা কত? জেলাভিত্তিক তালিকা দেখে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলা সহ দেশের ১২ রাজ্যে চলছে SIR প্রক্রিয়া। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে বঙ্গে। এই পরিস্থিতিতে এখনই প্রায় ছয় লক্ষের বেশি অবৈধ ভোটারের হদিশ মিলেছে। শুক্রবার পর্যন্ত ছয় লক্ষের বেশি ভোটারকে চূড়ান্ত তালিকা থেকে বাতিল করেছে কমিশন।

জানা গিয়েছে, প্রায় ৬ লক্ষ ১৯ হাজার ২২১ অবৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাতিল করা হয়েছে। সব থেকে অবৈধ ভোটার বেশি পাওয়া গিয়েছে? উত্তর ২৪ পরগনা এবং নদিয়াতে। সূত্রের খবর, প্রায় এক লক্ষ অষ্টআশি হাজার ৭৪৬ জন অবৈধ ভোটারের নাম ছিল উত্তর ২৪ পরগনা জেলার ভোটার লিস্টে। শুক্রবার সেই নাম বাতিল করা হয়েছে। নদিয়াতে সেই সংখ্যা প্রায় ১ লক্ষ ৬৯৮ জন। আগামী ২৮ ফেব্রুয়ারির আগে সব অবৈধ ভোটারদের নাম বাতিল করতে তৎপর কমিশন। তাঁরা আগেই বলেছিল, ভোটার তালিকায় একটিও অবৈধ ভোটার থাকবে না। সেইমতো কাজ চলছে।

উত্তর ২৪ পরগনা ও নদিয়ার পাশাপাশি কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিংয়েও বহু অবৈধ ভোটারের নাম বাদ গিয়েছে। জানা গিয়েছে, কোচবিহার থেকে এখনও পর্যন্ত বাদ গিয়েছে ৫১৯৫ জনের নাম। জলপাইগুড়িতে গিয়েছে ৮৪০৩ জন, দার্জিলিং জেলায় বাদ গিয়েছেন ৯১৮৯ জনের নাম। উত্তর দিনাজপুর থেকে বাদ গিয়েছে ৭৬৬৩ জন অবৈধ ভোটারের নাম। দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বাদ গিয়েছে, ২২ হাজার ৭০৩ জনের নাম। মুর্শিদাবাদের ২০ হাজার ৬৩৬ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩৮হাজার ৩২৭ জনের নাম বাদ গিয়েছে।

পাশাপাশি মালদায় ১২ হাজার ৮৯১ জন অবৈধ ভোটারের নাম বাদ গিয়েছে। কলকাতা দক্ষিণে রয়েছে ২৪১৪ জন, কলকাতা উত্তরে ১৮৪৬৮ জন। হাওড়ায় অবৈধ ভোটারের তালিকায় নাম রয়েছে ২৪ হাজার ২৮ জনের।হুগলি জেলায় ৩৬ হাজার ৮৯ জনের নাম। পূর্ব মেদিনীপুরে ৩৯৭৬ জন।পশ্চিম মেদিনীপুরে ২০ হাজার ৪৩৬ জন। পুরুলিয়া জেলায় ৩৮৪৯ জন রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে বাকি এখনও ৭ দিন। তার আগেই এই বিপুল পরিমাণ অবৈধ ভোটার বাদ গিয়েছে। বাকি ৭দিনে আরও বেশ কিছু নাম বাদ যেতে পারে। কারণ এখনও বহু নথি যাচাই বাকি রয়েছে। 

 

‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম আমলে’, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী

বাড়ির পেছনে ঝুলছে মহিলার দেহ, পটাশপুরে হাড়হিম ঘটনা, আটক একই পরিবারের ৩ সদস্য

ইউটিউব দেখে সন্তানকে ভূমিষ্ঠ করার চেষ্টা, বেঘোরে প্রাণ হারালেন প্রসূতি

গুন্ডাদমন আইন কেন প্রয়োজন? বিধানসভায় দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

‘রাজপুত ইতিহাসকে ভুলভাবে ব্যাখ্যা’, আইনি বিপাকে অজয় দেবগনের ‘চৌহান’

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

এবার ‘হেরা ফেরি ৩’-র পরিচালনা থেকে সরে দাঁড়ালেন প্রিয়দর্শন, আদৌ ছবি তৈরি হবে?

‘গুন্ডাদের পাতালে ঢুকিয়ে দিতেই এই বিল,’ বিধানসভায় বললেন শঙ্কর ঘোষ

জয়পুরে নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে নিহত ৩ শ্রমিক, শুরু উদ্ধারকাজ

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

ভোটার তালিকায় নাম না থাকলে ভেন্ডিং লাইসেন্স নয়, কলকাতায় শুরু হকার নিয়ন্ত্রণ

প্রবল গরমে নাজেহাল অবস্থা, ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুল, বড় সিদ্ধান্ত রাজ্য় সরকারের

‘কোনও ভুল করিনি,’ শুভেন্দুর হুঁশিয়ারির পরেও সুর চড়ালেন হুমায়ুন