এই মুহূর্তে

বালির ভোট রাজনীতিতে এবার ‘আবাসন’ বিতর্ক

নিজস্ব প্রতিনিধি,বেলুড়: হাওড়া জেলার বেলুড় থানার লিলুয়া এলাকার একটি বেসরকারি আবাসনে প্রচার ঘিরে চরমে পৌঁছাল বিজেপি ও তৃণমূলের দ্বন্দ্ব। বালির রাজনৈতিক অঙ্গন এখন এই বিতর্কেই উত্তপ্ত। বিজেপি প্রার্থী সঞ্জয় সিং-(BJP Candidate Sanjay Singh)এর অভিযোগ, বৃহস্পতিবার দলীয় কর্মীদের নিয়ে ওই আবাসনে প্রচারে গেলে তাঁকে গেট বন্ধ করে বাধা দেওয়া হয়। তাঁর দাবি, ওই আবাসনেরই বাসিন্দা তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র(TMC Candidate Kailash Mishra)। আর কৈলাশবাবুর নির্দেশেই তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র। তাঁর সপাট জবাব।

তিনি আবাসন কমিটির কোনো পদেই নেই। যেকোনো Private Property বা ব্যক্তিগত আবাসনে প্রচারের জন্য আগাম অনুমতির প্রয়োজন হয়, যা বিজেপি প্রার্থী হয়তো নেননি। উল্টে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জোর করে ঢোকা এবং আগামী ৪ তারিখের পর আবাসনে ও তৃণমূল প্রার্থীর বাড়িতে তালা লাগানোর হুমকির অভিযোগ তুলেছেন তিনি।জানা গেছে, অনুমতি ছাড়া জোর করে প্রবেশের অভিযোগে আরও তিনটি আবাসনের পক্ষ থেকে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। ভোটের লড়াই এখন মাঠ ছাড়িয়ে আবাসনের গেটে। কার দাবি ঠিক? সময় বলবে। তবে আবাসনে প্রচার চালানো কে কেন্দ্র করে হাওড়ার রাজনীতির ময়দানে এখন বিতর্ক চরমে।

তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র জানান, তিনি বালি এলাকায় বসবাস করেন চিরকাল। কিন্তু বিজেপি প্রার্থী যিনি,তিনি বহিরাগত। তিনি হুমকি দিয়েছেন নাকি বালির তৃণমূল প্রার্থীকে ৪মে নির্বাচনের ফলাফল বের হওয়ার পর বাড়ি থেকে আর বেরোতে দেবেন না। তালা দিয়ে আটকে রাখবেন। তিনি বালির বাসিন্দা হিসেবে পালিত মানুষের কাছে এই বিষয়টি ছেড়ে দিলেন। বহিরাগত এসে বালিতে তাকে যদি তার বাড়িতে আটকে রাখে বালির মানুষ তার বিচার করবে। তৃণমূল প্রার্থী দাবি,২৯এপ্রিল এই হুমকির যোগ্য জবাব দেবে বালির মানুষ।

Published by:

Share Link:

More Releted News:

নন্দীগ্রামের ৪৩ তৃণমূল নেতাকে NIA র নোটিশ, ১৭ এপ্রিল হাজিরার নির্দেশ

অভিষেকের হাত ধরে রেজিনগরে বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ মইনুল যোগ দিলেন তৃণমূলে

বৈশাখ শুরুর আগেই বঙ্গে তাপমাত্রার পারদ চড় চড়িয়ে বাড়বে, কলকাতায় ৩৭ ও জেলায় ৪০ডিগ্রী

ভোট প্রচারে আসছেন রাহুল-প্রিয়াঙ্কা, একাধিক সভা মুর্শিদাবাদ-মালদা-পুরুলিয়ায়

শিলিগুড়িতে নজিরবিহীন নিরাপত্তা বলয়ে মোদির রোড শো

দৃষ্টি ঘোরাতে নয়া তত্ত্ব হুমায়ুনের, পাল্টা কড়া আক্রমণে ওয়াইসির দল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ