সাতসকালেই হাওড়ার চটকলে বিধ্বংসী অগ্নিকাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল হাওড়া ডোমজুড় বাঁকড়া এলাকায় একটি চট কারখানা। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। সকাল ৮.১৫ মিনিট নাগাদ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এরপর ছুটে যায় স্থানীয়রা। জুট সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার ভেতরে। যদিও প্রশাসন সূত্রে এখনও কোনো হতাহতের খবর ঘটনার খবর নেই সেখানে। এখনও পর্যন্ত দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা যাতে আতঙ্কিত হন না হন সেই দিকেও নজর রাখা হয়েছে।

এর মাত্র একদিন আগে হাওড়ায় বাগনান থানার অন্তর্গত এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মীভূত হয়েছিল পরপর বাড়ি, পুড়ে ছাই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও। হাওড়ায় বাগনান থানার অন্তর্গত হ্যাল্যানে একটি বাড়িতে হঠাৎ আগুন লাগে। ওই বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িতে। দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়িগুলি। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে এবং আগুন নেভানোর কাজে হাত দেন। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে আহত হন এক কিশোরী সহ পরিবারের তিন সদস্য। 

ভয়াবহ অগ্নিকাণ্ডে ওই পরিবারগুলির ব্যাংকের পাস বই, আধার কার্ড, ভোটার কার্ড সহ যাবতীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এমনকি এক মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড এবং বই পত্র পুড়ে ছাই হয়ে যায়। এর এক সপ্তাহ আগে হাওড়ার বালি খাল এলাকায় ভয়াবহ আগুন লাগে! পুড়ে ছাই পরপর দোকান-ঝুপড়ি। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ৮টি এঞ্জিন।

বৃহস্পতি-শুক্রের মিলনে গজলক্ষ্মী যোগের সৃষ্টি, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর