হাওড়া থেকে সুদূর কানাডায় বিমানে চেপে উড়ান শ্যামা মায়ের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আর কয়েকদিনের অপেক্ষা। তারপরেই গোটা দেশ সেজে উঠবে আলোকমালায়। উমা বিদায়ের দুঃখ ভুলে গ্রাম থেকে শহর মেতে উঠবে শ্যামার আরাধনায়। প্রবাসে থাকা বাঙালিরাও ভোলেন না এই পুজো। দুর্গাপুজোর মতো কালীপুজের আয়োজনও করা হয় সেখানে। কানাডার প্রবাসী বাঙালিদের এক সংগঠন এই কালীপুজোর আয়োজন করছে। তবে প্রতিমার জন্য ভরসা করেছেন হাওড়ার উলুবেড়িয়ার মৃৎশিল্পী সঞ্জীব চন্দ্রের ওপর। কালীপ্রতিমা তৈরির বরাত দিয়েছিলেন। সেই প্রতিমা পাড়ি দিয়েছে কানাডার উদ্দেশ্যে।

জানা গিয়েছে, উলুবেড়িয়ার মৃৎশিল্পী সঞ্জীব চন্দ্র ৩ ফুটের প্রতিমা তৈরি করেছেন। সেই প্রতিমা আকাশপথে পাড়ি দিয়েছে কানাডায়। বিদেশের মাটি দুর্গাপুজোর আয়োজন করা হয়। কানাডার অটোয়া বঙ্গবাসী নামে এক সাংস্কৃতিক সঙ্ঘ প্রথমবার পুজোর আয়োজন করেছে। সেপ্টেম্বরের শুরুর দিকে প্রতিমা তৈরির বরাত দেওয়া হয়। সেই প্রতিমা তৈরি হয়ে এখন বিমানে করে পৌঁছে যাচ্ছে কানাডায়।

৩ ফুটের এই প্রতিমা তৈরি করতে খুব বেশিদিন লাগেনি। ১৫ দিনের মধ্যে তৈরি কার হয়েছে প্রতিমা। এবারই প্রথম নয়, এর আগে তাঁর তৈরি ফাইবারের দুর্গাপ্রতিমা পৌঁছে গিয়েছিল কানাডায়। সেই সূত্র ধরে কালীপ্রতিমা বরাত এসেছে। এই পুজোয় প্রায় ২০০ জন প্রবাসী বাঙালি যোগ দেবেন। এর আগে লক্ষ্মী ও সরস্বতী প্রতিমাও গিয়েছে। কালীপ্রতিমা তৈরির পরে সেটিকে কাঠের বাক্সে ভাল করে প্যাকিং করে তবেই বিমানে করে পাঠানো হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ যখন আলোর উৎসবে মেতে উঠবে, তখন কানাডার মাটিতে পুজিত হবেন শ্যামা। সেখানেও আলোর উৎসব পালন করা হবে।

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

শিল্পের আশায় সিঙ্গুরে বিশ্বকর্মার পুজো করলেন কৃষকরা

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

খেলা শেষ, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর সরে দাঁড়ালেন মমতার নন্দীগ্রামের প্রার্থী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর