নিউটাউনে নালার ধার থেকে ৫০০ আধার কার্ড উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি ,নিউটাউন: শুলংগুড়ির দক্ষিণপাড়ায় রাস্তার পাশে নালার ধার থেকে প্রায় পাঁচশো আধার কার্ড উদ্ধার। একে কেন্দ্র করে নিউটাউনে ব্যাপক চাঞ্চল্য। ভোটের সময় কোথা থেকে রাস্তায় এত আধার কার্ড এল তার তদন্তে ঘটনাস্থলে গেছে পুলিশ। নিউটাউনে বিধানসভা নির্বাচন আগামী ২৯ এপ্রিল। তার আগে রবিবার ৫০০ আধার কার্ড(Adhar Card) উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। এই অঞ্চলে বাগজোলা খাল লাগোয়া শুলংগুড়ির দক্ষিণপাড়ায় রবিবার দুপুরে হঠাৎ এলাকার মানুষ প্রচুর আধার কার্ড ছড়িয়ে পড়ে রয়েছে দেখতে পান।

এরপরই ওই এলাকার মানুষ সচেতন ভাবে প্রশাসনকে খবর দেয়। কি উদ্দেশ্যে বা কারা এই এত সংখ্যক আধার কার্ড কোথায় মজুদ করে রেখেছিল এবং কেন হঠাৎ খালের ধারে মালার পাশে রাস্তায় তা ফেলে দিয়ে গেল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় পৌঁছে পুলিশ ওই বিপুল সংখ্যক আধার কার্ড সংগ্রহ করে নিয়ে গেছে। আশেপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার(CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আধার কার্ড গুলিতে যাদের নাম এবং ফোন নাম্বার আছে তাদের সঙ্গে যোগাযোগ করে এই বিপুল সংখ্যক আধার কার্ড কেন সেখানে এসেছে তার সূত্র খোঁজার চেষ্টা করছে নিউটাউন পুলিশ।

ইতিমধ্যে নিউটাউন থানার(Newtown P.S.) পূর্ববর্তী আইসি’কে কমিশন সরিয়ে দিয়েছে। গত শনিবার রাতে বাগুইআটি থানার পূর্ববর্তী আইসিকে বদলি করা হয় হাওড়া গ্রামীণ এলাকায়। ইতিমধ্যেই নিউটাউন রাজারহাটে এলাকায় সেন্ট্রাল ফোর্স রুট মার্চ শুরু করে দিয়েছে। নির্বাচন কমিশন বুথ জ্যাম রুখতে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে।

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩