এই মুহূর্তে

হুমায়ুনের ভোল বদল,বহরমপুরে হচ্ছে না সভা, তবে ২২ ডিসেম্বরেই নতুন দল ঘোষণা

নিজস্ব প্রতিনিধি ,বহরমপুর: ​আগামী ২২ ডিসেম্বর বহরমপুরে সভা করার কথা থাকলেও, শেষ মুহূর্তে তা হচ্ছে না বলে জানালেন সদ্য তৃণমূল-ত্যাগী নেতা হুমায়ুন কবীর(Humayun Kabir)। এর আগে তৃণমূলের বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন বলে পাল্টি খেয়েছিলেন।তবে ওই দিনেই লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে নতুন দলের নাম ঘোষণার বিষয়ে তিনি অনড়। তাঁর অভিযোগ, সভা বানচাল করতে চক্রান্ত করছে তৃণমূল। যার নেপথ্যে রয়েছেন বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার।​জানা গিয়েছে, ২২ ডিসেম্বর বহরমপুরে একটি জনসভা থেকে নিজের নতুন রাজনৈতিক দলের ঘোষণা করার কথা ছিল হুমায়ুন কবীরের।

কিন্তু সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “আমার সভা যাতে না হয়, তার জন্য তৃণমূলের পক্ষ থেকে চক্রান্ত করা হচ্ছে।” এই প্রসঙ্গে তিনি সরাসরি অপূর্ব সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে তীব্র আক্রমণ শানান।​হুমায়ুন কবীর বলেন, “আমার নির্ধারিত সেই সভা বহরমপুরে(Baharampur) হচ্ছে না।” তবে তিনি স্পষ্ট করে দেন, ২২ ডিসেম্বরই তাঁর সভা হবে। কিন্তু বহরমপুরের বদলে ঠিক কোথায় সেই সভা হবে, তা তিনি নির্দিষ্টভাবে জানান নি। হুমায়ুনের ঘনিষ্ঠদের মন্তব্য সভা করার জায়গা খুঁজে পাচ্ছেন না তিনি। তবে বহরমপুর এলাকার মধ্যে তিনি সভা করার অনুমতি পাবেন না বুঝতে পেরেছেন। শুধু এটুকু বলেছেন যে, “লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে আমার সভা হবে। আর সেই সভা থেকেই আমার নতুন দলের নাম ঘোষণা করব।”

কিন্তু বহরমপুরের বুকে দাঁড়িয়ে তৃণমূলের দলীয় অফিসের কয়েক গজ দূরে তিনি সভা করে নতুন দল ঘোষণা করবেন বলে যে দাপট দেখিয়েছিলেন সোমবার সেই হুমায়ুন কবীরের গলার কণ্ঠস্বর ছিল অনেক নিচু। ইতিমধ্যে কোটি কোটি টাকা তিনি মসজিদ গড়ার জন্য পেয়েছেন। সব টাকা তার বাড়িতে গচ্ছিত রয়েছে। সোমবার তাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান পরবর্তী কর্মসূচি করতে কোথায় জায়গা বাঁচবেন কিভাবে করবেন এসবের জন্য তিনি জেলা শাসকের কাছে যাচ্ছেন দরবার করতে। তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন বলে এর আগে পাল্টি খেয়েছিলেন হুমায়ুন কবীর। এবার ২২ডিসেম্বর বহরমপুর সভা করবেন না বলে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে ভোল বদলালেন ভরতপুরের বিধায়ক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুতি থানার অভিযানে উদ্ধার ১ লক্ষ ভারতীয় জাল নোট, ধৃত ২, চাঞ্চল্য পুলিশ মহলে

দৃষ্টিহীন ভোটারকে SIR শুনানির নোটিস, প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

এসআইআর শুনানিতে নথি জমা দিয়েও মিলছে না রসিদ, জাতীয় ভোটার দিবসে উঠছে অভিযোগ

কর্তব্যে অবিচল! নিজেকেই SIR শুনানির নোটিশ ধরালেন ‘সেরা’র তকমা পাওয়া BLO

নির্বাচনে জিতেও উন্নয়নে ব্যর্থ কেন?‌ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আলিপুরদুয়ারবাসী

TMC সমর্থকদের বাদ দেওয়ার চেষ্টা, শুনানির নোটিশ পেয়ে ফুঁসে উঠলেন দেবাংশু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ