পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে থানায় গিয়ে স্বীকারোক্তি স্বামীর, আরামবাগ জুড়ে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন, এই সন্দেহে তাঁকে খুন করল স্বামী। শুধু তাই নয় খুনের পর  থানায় গিয়ে আত্মসমর্পণ  স্বামীর  । রবিবার সকালে  ঘটনাটি ঘটেছে আরামবাগের সালেপুরের দাস পাড়ায় এলাকায়।   ইতিমধ্যেই ধৃত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ । সেইসঙ্গে এদিনই   তাঁকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হবে ।

 নিহত স্ত্রীর  ৩৫ বছরের ঋতু দাস। তিনি দীর্ঘদিন ধরে  স্বামী  রঞ্জিত দাসের সঙ্গে সালেপুরে থাকেন। তবে অবৈধ সম্পর্ক নিয়ে প্রায়ই ওদের মধ্যে অশান্তি হত। আর তাই এদিন সকালে রাগের মাথায়  ঋতুকে খুন করেন স্বামী । এরপরেই থানায় গিয়ে নিজেকে খুনি বলে সারেন্ডার করে রঞ্জিত। এই কথা শোনার পরেই ঘটনাস্থলে যায় পুলিশ । রঞ্জিত দাসের মা জানিয়েছেন,’ অবৈধ সম্পর্ক নিয়ে তাদের মধ্যে অশান্তি হত। তাই এদিন ভোরে বৌমাকে খুন করে ছেলেই থানায় গিয়ে সারেন্ডার করেছে।‘

 সূত্রের খবর,  রঞ্জিতকে বিয়ে করার আগে ঋতুর একটি বিয়ে হয়েছিল । তাঁর একটি কন্যা সন্তান রয়েছে । তাবে তাঁকে ঋতু শ্বশুরবাড়িতে রেখে দিয়ে রঞ্জিতের সঙ্গে সংসার করা শুরু করে। এখন বর্তমানে তাদের দুই সন্তানও রয়েছে।  এই পরিস্থিতিতে ফের পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে ঋতু। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। অভিযুক্ত স্বামীকে জিজ্ঞাসাবাদ করা চলছে ।

স্বাধীনতা দিবসে AI-তে বানান নিজের দেশাত্মবোধের ছবি, রইল দুর্দান্ত কিছু প্রম্পট

দেশভাগের ক্ষত স্মরণে শিয়ালদহ স্টেশনে বিশেষ স্মারক স্থাপনের ভূমিপুজোতে উপস্থিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা

নিউটাউনের আবাসনে পরিচারিকাকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত লালবাজারের কনস্টেবল

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্কুল ছুটির পর জনগণনার কাজ! ‘কখন বাড়ি ফিরবেন শিক্ষকরা?’ রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী