নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল স্বামী, হাসপাতালে গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,কোচবিহার : নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল স্বামী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার শহর জুড়ে।ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ১ নং ওয়ার্ড শান্তি কুঠির ক্লাবের শ্যামাপ্রসাদ পল্লী (Shyamaprasad Pally) এলাকায়। জানা গেছে, মৃত মহিলার নাম আম্বালিকা সরকার। অভিযুক্ত স্বামীর নাম রাজদীপ বড়ুয়া। সোমবার সন্ধ্যায় ঘটে এই ঘটনা। সূত্রের খবর, নিজেদের পারিবারিক বিপদের জেরে এদিন আম্বালিকা সরকারের স্বামী রাজদীপ বড়ুয়া ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীকে গলায় আঘাত করে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় অম্বালিকা সরকারের পরবর্তীতে তাকে কোচবিহার এমজেএম মেডিকেল কলেজ ও হাসপাতালে (Coochbehar Hospital)নিয়ে আসা হলে হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

এ বিষয়ে মৃত অম্বলিকা সরকারের (Ambalika Sarkar) কাকা জানান , তার স্বামী প্রতিনিয়ত মাদকদ্রব্য পান করে বাড়ি এসে তার স্ত্রীর সাথে ঝগড়া করে এদিনও তার ব্যতিক্রম হয়নি এদিনও তিনি মাদকদ্রব্য পান করে এসে তার স্ত্রীর সাথে ঝগড়া করে এবং ঘরেই তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ দেয়।

ধৃত রাজদীপ বড়ুয়াকে (Rajdeep Barua) হাসপাতাল চত্বর থেকে আটক করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। রাজদীপ বড়ুয়ার সাথে কথা বলতে গেলে তিনি কোন রকম সদুত্তর দেন নি । পুলিশ ধৃত স্বামীকে মঙ্গলবার আদালতে পেশ করে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেবে। যে ঘরে এই ঘটনা ঘটেছে সেই ঘরটি তদন্তের স্বার্থে সিল করে দিয়েছে পুলিশ।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা