‘… কুকুরকে কামড়ানো কি মানুষের শোভা পায়’, বিতর্কিত মন্তব্য জ্যোতিপ্রিয়র

Share:

নিজস্ব প্রতিনিধিরাজ্যজুড়ে চলছে ভোটের তোড়জোড়। ইতিমধ্যে ভোট প্রচারে ঝড় তুলেছে রাজনৈতিক দলগুলি। সোমবার (৬ এপ্রিল) হাবড়ায় মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। মনোনয়নপত্র জমা দিতে এসে বিরোধী প্রার্থী বিজেপির দেবদাস মণ্ডলকে কটাক্ষ করে বিতর্কে জড়ালেন তিনি।

এদিন হাবড়ায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে আসেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী।জেলাশাসকের দপ্তরে নিজের মনোনয়নপত্র জমা দিতে এসে আক্রমণাত্মক ভঙ্গিতে জ্যোতিপ্রিয় বলেন, ‘সব প্রশ্নের উত্তর আগামী ৪ তারিখ দেব। কমপক্ষে ৪০ থেকে ৫০ হাজার ভোটের ব্যবধানে জিতব।খারাপ-ভালো মানুষেরাই বোঝাবে। বিরোধী প্রার্থীকে নিশানা করে তিনি আরও মন্তব্য করেন, কুকুর কামড়ালে কুকুরকে কামড়াতে নেই।‘ যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। যদিও তৃণমূল শিবিরের দাবি, ভোটের ময়দানে শেষ কথা বলবেন সাধারণ মানুষই।

২৬-এর বিধানসভা নির্বাচনে বনগাঁ উত্তরে এবার তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাস। তাঁর সমর্থনে আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) বনগাঁয় সভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁ উত্তর কেন্দ্রের কয়েকটি বুথ ও অঞ্চলে বিজেপির ভোট ব্যাঙ্ক অনেকটাই শক্তিশালী। প্রার্থী হওয়ার পর প্রতিদিন তিন চারটি ছোট ছোট কর্মী বৈঠক করে দলকে চাঙ্গা রাখতে চাইছেন বিশ্বজিৎ। বনগাঁ উত্তর থেকে হাবড়ায় আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ