চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘পদ্মফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ’, কটাক্ষ অভিষেকের

নিজস্ব প্রতিনিধি,বাঘমুন্ডি : পুরুলিয়ার বাঘমুন্ডির সভা থেকে বিজেপিকে নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মানুষের উদ্দেশ্যে বলেছেন, পদ্মফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ। অর্থাৎ বিজেপিকে ভোট দিলে খাল কেটে কুমির আনার মতো হবে। বিজেপি সব মিথ্যে কথা বলে।

তাঁর কথায়, মানুষের কাছ থেকে ভোট নিয়ে মানুষের টাকাই আটকে দিচ্ছে। মানুষের কাজের জন্য নির্বাচিত হন জনপ্রতিনিধি। বিজেপি বাংলার মানুষের প্রতি প্রতিশোধ নিতে কখনও নোটবন্দি, কখনও ভোট বন্দি করেন। মোদিজি মানুষকে লাইনে দাঁড় করাতে ভালোবাসেন। ১০ বছর আগে ব্যাঙ্কে লাইনে দাঁড় করিয়েছিলেন গরিব মানুষদের। লকডাউনের নামে লাইনে দাঁড় করিয়েছিল। এসআইআর ও এলপিজির নামেও লাইনে দাঁড় করিয়েছেন মোদিজি। ১ হাজারের গ্যাস নিয়ে কালোবাজারি হচ্ছে। ৩ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। ৩০ এপ্রিলের পরে গ্যাসের দাম বেড়ে হবে ২ হাজার টাকা। কালোবাজারিও বাড়বে। এটাই মোদি সরকার।

তিনি আরও বলেছেন, কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল। তৃণমূল যা কথা দেয় তা রাখে। এদিন তিনি বলেছেন,  যদি জ্যোতির্ময় সিং মাহাতো প্রমাণ করতে পারেন আবাস যোজনার টাকা, গ্রাম সড়ক যোজনার টাকা, সর্বশিক্ষা অভিযানের টাকা, ১০০ দিনের টাকা দিয়েছেন, তাহলে ১৯১ আসনে প্রার্থী প্রত্যাহার করবে তৃণমূল। নিজেদের প্রতিজ্ঞার কথাও বলেছেন এদিন। প্রতিজ্ঞার মধ্যে রয়েছে, তৃণমূলের প্রথম প্রতীক্ষা আজীবন লক্ষ্মীর ভান্ডার। দ্বিতীয় প্রতিজ্ঞা সবার বাড়িতে প্রতিশ্রুত জল। তৃতীয় প্রতিজ্ঞা দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প। চতুর্থ প্রতিজ্ঞা বার্ধক্য ভাতা। পঞ্চম প্রতিজ্ঞা সবার মাথার ওপরে পাকা ছাদ। আবাস যোজনার টাকা যতই কেন্দ্র আটকে রাখুক, এই সরকার তা দেবে।  

Published by:

Share Link:

More Releted News:

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হেমন্তের

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

ডুয়ার্সের মাল বিধানসভা কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ