‘চোর, চোর’, লক্ষ-লক্ষ টাকা হাতানোর অভিযোগে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার

লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল উত্তর ব্যারাকপুর পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পালাবদলের বাংলায় তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। কোথাও গুণ্ডামির অভিযোগ, কোথাও তোলাবাজির অভিযোগ। ইতিমধ্যেই জেলায় জেলায় একই অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের বহু নেতা-কর্মী, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য। এবার লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল উত্তর ব্যারাকপুর পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে। এলাকা জুড়ে পড়ল পোস্টার। কোথাও লেখা রয়েছে খুনি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের শাস্তি চাই, কোথাও লেখা তোলাবাজ, চোর।

অভিযোগ, তিনি লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে বেআইনি নির্মাণ করেছে। সেই টাকা ফেরত দিতে হবে। নয়তো আইনি পদক্ষেপ নেওয়া হবে। এমন পোস্টারে ছেয়ে গিয়েছে উত্তর ব্যারাকপুর পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের গোটা এলাকা। তৃণমূলে সাসপেন্ড ছিলেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফলের দিন তাঁকে আবারও দলে ফিরিয়ে নেন বারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক। কিন্তু বিধানসভা ভোটের ফলাফলে বহু আসন পেয়ে জিতে যায় বিজেপি। ১৫ বছরের শাসন শেষ হয় তৃণমূলের।

এই পরাজয়ের পর থেকেই গা ঢাকা দিয়েছেন তৃণমূলের বহু কাউন্সিলর, নেতা-কর্মী। আবার কোথাও কাউন্সিলররা দলে দলে পদত্যাগ করেছেন। এমন আবহে এবার রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে তোলাবাজি, বেআইনি নির্মাণের অভিযোগ উঠল। এ বিষয়ে নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং জানিয়েছেন, ‘রবীন্দ্রনাথ প্রচুর টাকা নিয়ে বেআইনি নির্মাণ করেছে। যারা তাঁকে টাকা দিয়েছে তারাই টাকা না পেয়ে পোস্টার লাগিয়েছে। যেহেতু আইনজীবী মানুষ তাই সবাই বিশ্বাস করেছিল। তাই টাকা দিয়ে দিয়েছিল তাঁকে।’

ত্বিশা শর্মার শাশুড়ির জামিন বাতিলের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সিবিআই

মালাবদলের পরই ৫ লক্ষ টাকা দাবি বরপক্ষের, বিয়ের মণ্ডপেই বড় সিদ্ধান্ত কনের

হামে শিশু মৃত্যুর ঘটনায় গ্রেফতারি এড়াতে বাংলাদেশ ছেড়ে পালালেন মোল্লা ইউনূস

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

বাদুড়িয়ায় তৃণমূল চেয়ারম্যানের পাট ক্ষেতে মাটির তলা থেকে উদ্ধার কোটি কোটি টাকা

ওষুধে পড়ে গিয়েছে চুল, এখন ‘পরচুলা’ পরে থাকেন হানি, কোন রোগে ভুগছেন র‍্যাপার?

মহার্ঘভাতা মামলাকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের সূচি বদল, নয়াদিল্লি সফরে শুভেন্দু

উত্তরাখণ্ড ও গুজরাতের পর অসমেও অভিন্ন দেওয়ানি বিধি, বিধানসভায় পাশ হল বিল

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

তৃণমূল কংগ্রেস ছাড়লেন কাকলি ঘোষদস্তিদার! দলের সব পদ থেকে ইস্তফা

জাতীয় সড়কে এসআইআর ইস্যুতে তাণ্ডব চালানোর অপরাধে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

গো-মাতার সেবা ও পুজো করতে বৃহস্পতিবার মায়াপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আমার পূর্ব পুরুষরা হিন্দু ছিলেন’, বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তানের রক্ষা মন্ত্রীর