বৈধ নথি ছাড়া বাংলাদেশ হয়ে ভারতে অনুপ্রবেশ! গ্রেফতার আফগান নাগরিক, নেপথ্যে কোন উদ্দেশ্য?

Share:

নিজস্ব প্রতিনিধি: হাসিনার সরকারের পতনের পর থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ নিয়ে ভারতের গোয়েন্দাদের মাথা ব্যথা বেড়েছে। ইউনূস জামানায় জঙ্গি অনুপ্রবেশে বাংলাদেশের মাটি ব্যবহার করতে পারে পাকিস্তান। এই কথা বলে সতর্ক করেছিল গোয়েন্দারা। যদিও এখন সরকার বদল হয়েছে বাংলাদেশে। তবে এই আবহেই ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ঘটেছে অনুপ্রবেশের ঘটনা। এর পরেই নতুন করে নড়েচড়ে বসেছে নিরাপত্তা সংস্থাগুলি। নদীয়া জেলায় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় গ্রেফতার করা হয়েছে এক আফগান নাগরিককে। বিএসএফের হাতে আটক হয়েছেন ওই ব্যক্তি।  

ভারতে প্রবেশের জন্য তার কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না বল জানা গিয়েছে। বিএসএফ আটক করার পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে তদন্ত চলছে। সোমবার গভীর রাতে অনুপ্রবেশের ঘটনাটি ঘটেছে। বিএসএফ জানিয়েছে, “ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের সংবেদনশীল এলাকাগুলিতে নজরদারি করছিল। রাতের অন্ধকারে নদীয়া জেলার ফতেহপুর সীমান্ত এলাকায় টহলরত বিএসএফ জওয়ানরা সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেন। সীমান্তের কাছে একজন ব্যক্তি সন্দেহজনকভাবে চলাফেরা করার চেষ্টা করছিলেন। জওয়ানদের সন্দেহ হয় এবং তারা তাৎক্ষণিকভাবে তাকে থামায়।” ওই ব্যক্তিকে জিজ্ঞাসবাদ করার পরেই উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। 

আরও পড়ুন: কেন এখনও ফেরানো যায়নি ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার টিমকে, অবশেষে নীরবতা ভাঙল ICC

বিএসএফ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জানা যায় সীমান্ত পেরিয়ে ভারতে ব্যক্তি আফগান নাগরিক। তাকে আল-জাহি মুসাফার হিসেবে চিহ্নিত করা হয়েছে, সে আফগানিস্তানের নিমরোজ প্রদেশের বাসিন্দা। ভারতে প্রবেশের জন্য তার কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না। এমনকি তার কাছে কোনও বাংলাদেশি পরিচয়পত্র বা নথিপত্রও ছিল না, যা নিরাপত্তা বাহিনীর সন্দেহকে আরও বাড়িয়ে তোলে। বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন সন্দেহ হওয়ার পরেই তাৎক্ষণিকভাবে তাকে হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর, তাকে আরও বিস্তারিত তদন্তের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর তাকে নদীয়া জেলার হাঁসখালি থানায় হস্তান্তর করা হয়। পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে তার ভারতে আসার জন্য সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। তার কাছে পাসপোর্ট বা ভিসা ছিল না। কীভাবে সে ভারত-বাংলাদেশ সীমান্তে পৌঁছেছে তা জানার চেষ্টা করছে পুলিশ। ভারতে আসার পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ