প্রকাশ্য দিবালোকে জলাশয় বুজিয়ে ফেলার ছক, পুলিশের হস্তক্ষেপে বানচাল ভরাট অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাঙরে ফের জলাশয় ভরাটের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ভূমি ও ভূমি সংস্কার দফতরের একেবারে ঢিলছোড়া দূরত্বেই বেআইনিভাবে একটি পুকুর ভরাটের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভাঙর ২ নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজার সংলগ্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশে। স্থানীয় সূত্রে খবর, বহু বছর ধরে মাছ চাষের কাজে ব্যবহৃত একটি পরিচিত পুকুরে গভীর রাতে ডাম্পার ভর্তি মাটি এনে জেসিবি দিয়ে ভরাটের কাজ শুরু হয়।

বিরোধীদের দাবি,সংশ্লিষ্ট পুকুরটি স্বাস্থ্য দফতরের অধীন সম্পত্তি হওয়া সত্ত্বেও শাসকদলের আশ্রয়ে থাকা দুষ্কৃতী ও মাটি মাফিয়ারা এই বেআইনি কাজ চালাচ্ছিল। খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেয়। পুলিশের উপস্থিতি টের পেতেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: গাজিয়াবাদে পাসপোর্ট জালিয়াতির চক্র ফাঁস, পোস্টম্যান সহ গ্রেফতার ৫

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আরও গভীর। তাঁদের দাবি, বিজয়গঞ্জ বাজার সংলগ্ন স্বাস্থ্য দফতরের একাধিক জমি ইতিমধ্যেই বেআইনিভাবে দখল হয়ে গিয়েছে। সেই জমতে দোকানঘর তৈরি করে তা বিক্রি করা হচ্ছে। এলাকাবাসীর আশঙ্কা, এই পুকুরটিও ভরাট করে প্রমোটিং করে বিক্রির পরিকল্পনাই ছিল দুষ্কৃতীদের।

এই ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধী দলগুলির প্রশ্ন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘ জল ধরো, জল ভরো’ প্রকল্পের মাধ্যমে জলাশয় সংরক্ষণের বার্তা দিচ্ছেন, সেখানে প্রশাসনের চোখের সামনে কীভাবে এভাবে পুকুর ভরাট চলতে পারে? আইএসএফ ও বিজেপির পক্ষ থেকে অবিলম্বে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়েছে। বিজেপির জেলা কমিটির সদস্য দিলীপ হালদার অভিযোগ করেন, শাসকদলের মদতেই এই কাজ চলছে। যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়