শরীরে আগুন, চিৎকার করতে করতে রাস্তায় দৌড়চ্ছেন যুবক, হাড়হিম ঘটনা হাওড়ায়

ভয়াবহ দৃশ্য! গায়ে আগুন লাগা অবস্থায় রাস্তায় দৌড়াদৌড়ি করছেন এক যুবক। সোমবার দুপুর তিনটে নাগাদ ডুমুরজেলা হেলিপ্যাড সংলগ্ন রিং রোডে ঘটনাটি ঘটেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ দৃশ্য! গায়ে আগুন লাগা অবস্থায় রাস্তায় দৌড়াদৌড়ি করছেন এক যুবক। সোমবার দুপুর তিনটে নাগাদ ডুমুরজেলা হেলিপ্যাড সংলগ্ন রিং রোডে ঘটনাটি ঘটেছে। যা দেখে রীতিমতো চমকে ওঠেন স্থানীয়রা। তাঁরাই ছুটে এসে যুবকের গায়ের আগুন জল ঢেলে নেভান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চ্যাটার্জিহাট থানার পুলিশ। এবং যুবককে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

কিন্তু তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। সূত্রের খবর, ওই যুবকের নাম মফিজুল মিদ্যে, বয়স ২৪ বছর। হুগলির ডানকুনির বাসিন্দা তিনি। কিন্তু তিনি হাওড়ায় কীভাবে এলেন? কীভাবে তার গায়ে আগুন লাগল? কেউ কি তাঁর গায়ে লাগিয়ে দিয়েছে? কিছুই জানা যায়নি। বর্তমানে বিষয়টা তদন্তাধীন। পুলিশ ঘটনার কারণ জানার চেষ্টা করছে। ইতিমধ্যেগ ওই যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের থেকে পুরো ঘটনার বর্ণনা শোনা হচ্ছে।

প্রয়োজনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। তবে যুবকের অবস্থা এখন আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা। কে বা কারা ঘটনা ঘটিয়েছেন তা দ্রুত খুঁজে বের করার অনুরোধ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এরকম একই ঘটনা ঘটেছিল গতবছর বেলঘরিয়ায়। যেখানে একজন মহিলা আহত হয়েছিলেন।অভিযোগ উঠেছিল স্বামীর সঙ্গে বচসা হওয়ার কারণে গায়ে আগুন লাগিয়ে রাস্তায় বেরিয়ে যান তিনি। তবে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এবার ঠিক একই রকম ঘটনা ঘটল হাওড়ায়। তবে এর মধ্যে কোনও প্রেমঘটিত বিষয় আছে কিনা জানা যায়নি।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২