পুলিশকে মারধরের অভিযোগ, গ্রেফতার ঘাসফুল নেতা

ওই নেতার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পুলিশকে তৃণমূলের দলদাস বলে হামেশাই কটাক্ষ করেন বিরোধীরা। অভিযোগ যে ঠিক নয়, জলপাইগুড়ির একটি ঘটনা সেটাই প্রমাণ করল। পুলিশের গায়ে হাত তোলার অভিযোগে গ্রেফতার তৃণমূলের এক নেতা। ধৃতের নাম মলয় বন্দ্যোপাধ্যায়।  তাঁর এবং তাঁর শতাধিক অনুগামীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু দায়ের করা হয়েছে।

বিতর্কের সূত্রপাত প্রার্থীতালিকা নিয়ে। জানা গিয়েছে, প্রকাশিত প্রথম তালিকায় জলপাইগুড়ির এক নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে তাঁর নাম ছিল। কিন্তু দ্বিতীয় তালিকায় নাম না থাকায় নির্দলপ্রার্থী হিসেবে গতকাল দুপুরে জলপাইগুড়ি সদর মহকুমাশাসকের দফতরে মনোনয়ন দাখিল করতে গেলে পুলিশ তাঁকে বাধা দেয়। পুলিশের সঙ্গে ওই বিক্ষুব্ধ নেতা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একসময় মলয় বন্দ্যোপাধ্যায় পুলিশের গায়ে হাত তোলেন। অভিযোগ তেমনই। পুলিশি বাধার জেরে তিনি অবশ্য মনোনয়ন দাখিল করতে না পেরে ফিরে যান।

ঘটনার উল্লেখ করে জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, পুলিশের গায়ে হাত তোলা, সরকারি কাজে বাধাদান, কোভিডবিধি ভঙ্গ-সহ একাধিক অভিযোগে ওই নেতার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে নেতাকে। হামলা-ধস্তাধস্তির সঙ্গে জড়িত বাকিদেরও খোঁজ চলছে। অবিলম্বে তাঁদের গ্রেফতার করা হবে।

উল্লেখ করা যেতে পারে, তৃণমূল নেত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, নেতৃত্বের সই করা তালিকাই চূডা়ন্ত তালিকা। সেই তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলে সংশ্লিষ্টের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সর্বোচ্চ নেতৃত্বের এই হুঁশিয়ারির পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় কেন্দ্র ডায়মন্ডহারবারেও ঘটেছে একই ঘটনা।

আরও পড়ুন হুগলির ৩ পুরসভায় বাম-কংগ্রেস জোট চূড়ান্ত

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২