হঠাৎ খেপল ‘শান্ত’ রামলাল, শালবনির রাস্তায় চারচাকা উল্টে দিল হাতি, কোনও রকমে প্রাণ বাঁচালেন চালক

Share:

নিজস্ব প্রতিনিধি, শালবনি: দাঁতাল হলেও সে মানুষকে তার নানা কাজের মধ্যে দিয়ে আনন্দ দেয়। কখনও ফুটবল খেলে আবার কখনও শুঁড় নাড়িয়ে। এলাকায় সে রামলাল নামেই পরিচিত। অনেকেই তাকে পছন্দ করেন। সে থাকে তার নিজের খেয়ালে। সেই শান্ত রামলাল হঠাৎ অশান্ত হয়ে ওঠায় চমকে গিয়েছে স্থানীয়রা। এততাই রেগে গিয়েছে দাঁতাল হাতি যে চারচাকার যানকে শুঁড়ের ধাক্কায় উল্টে ফেলল। হাতির এই তাণ্ডবের হাত থেকে কোনওরকমে প্রাণ বাঁচিয়ে পালান গাড়ির চালক।

শালবনির জঙ্গলের পথে গাড়ি দেখে মেজাজ বিগড়ে যায় শালবনি থানার পিড়াকাটা বিটের রঞ্জার রেঞ্জের ঘাঘরাশোলের জঙ্গলে ‘শান্ত’ হাতি রামলালের। বুধবার সকালে হঠাৎ করেই রামলাল মেদিনীপুর বনবিভাগের পিড়াকাটা রেঞ্জের রঞ্জা বিটের একটি চারচাকা গাড়িকে উল্টে দেয়। চালক আগে থেকে পালিয়ে যাওয়ার কারণে বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে। জানা গিয়েছে হাতির গতিবিধি অস্বাভাবিক দেখার পরেই চালক গাড়ির স্টার্ট বন্ধ করে গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার কারণেই দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ওই চালক বলেছেন তিনি চালকের আসন থেকে নেমে দৌড় দেন। রামলাল তার পর কিছুক্ষণ গাড়িতে কিছু অনুসন্ধান করার পর পায়ে করে গাড়ি উল্টে দেয়।

পথচলতি মানুষকে যে হাতি আনন্দ দেয় তার এহেন আচরণে অবাক হয়েছেন এলাকার মানুষরা। কি কারণে রেগে গেল দাঁতাল হাতি সেটাই বুঝে উঠতে পারছেন না স্থানীয়রা। তবে অনুমান করা হচ্ছে হাতিটি খাবারের খোঁজে ঘাঘরাশোল জঙ্গল থেকে বের হয়েছিল। খাবার না পেয়েই এই কাণ্ড ঘটিয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, রামলাল ছাড়াও আরও ১৫-২০টি হাতি আছে ওই এলাকাতে। গ্রামবাসীদের এই নিয়ে সতর্ক করা হয়েছে। জঙ্গলের রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে