কলেজে ভর্তির প্রথম দফায় মোট সিট বরাদ্দের ৮১% রইল Arts’র দখলে

রাজ্যে কলেজে ভর্তির ক্ষেত্রে প্রথম দফায় মোট সিট বরাদ্দের ৮১%-ই রইল Arts’র দখলে। মাত্র ১৯ শতাংশ থাকছে বিজ্ঞান আর বাণিজ্যের দখলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়েছে রাজ্যের(Bengal) সব সরকারি এবং সরকার পোষিত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পোর্টালের মাধ্যমে ভর্তি(Admission Session in Colleges and Universities)। সেই সূত্রেই সামনে এসেছে, কলেজে ভর্তির ক্ষেত্রে প্রথম দফায় মোট সিট বরাদ্দের ৮১%-ই রইল Arts’র দখলে। মাত্র ১৯ শতাংশ থাকছে বিজ্ঞান আর বাণিজ্যের দখলে। কলেজ-বিশ্ববিদ্যালয়ে অভিন্ন পোর্টালের মাধ্যমে চলতি বছরে পড়ুয়াদের আবেদনপত্র ও চাহিদা বিচার করে প্রথম দফায় ৪ লক্ষ ২২ হাজার ২২৫ সিট বরাদ্দ করেছিল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। তার মধ্যে Arts বা কলা শাখায় আসন পেয়েছেন ৩,৪০,৩৫৪ জন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৩ লক্ষ ৫৩ হাজার পড়ুয়া ভর্তি হয়েছে। সে ক্ষেত্রেও অনেক এগিয়ে Humanities।

নয়া শিক্ষানীতি মেনে ৪ বছরের BA Major ও ৩ বছরের BA Multidisciplinary Course চালু হয়েছে গত বছরেই। এ বার দেখা যাচ্ছে, ৪ বছরের BA স্নাতকের জন্য যেখানে ১৮ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে, সেখানে ৪ বছরের B.Sc. স্নাতকের জন্য আবেদন এসেছে ৫ লক্ষের কিছু বেশি। রাজ্যের সব কলেজের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা স্নাতকের পড়ুয়াদের এই প্রবণতায় কিছুটা বিষ্মিতই। কারণ, মাত্র ১৯% ছাত্রছাত্রীর পছন্দের বিষয় বিজ্ঞান, বাণিজ্য, BBA, BCA এবং BBM। সংখ্যার হিসাবে ৮১,৮৭১জন। রাজ্যের শিক্ষা প্রশাসকদের মতে, স্নাতক ও স্নাতকোত্তরে Humanities নিয়ে পড়াশোনা করে মূলত School Service Commission বা SSC’র মাধ্যমে স্কুলে শিক্ষকতাই ছিল বড় অংশের ছাত্রছাত্রীদের লক্ষ্য। কিন্তু শিক্ষক নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগে মামলার জেরে ৭-৮ বছর ধরে সেই নিয়োগই বন্ধ। তারপরও ভর্তির ক্ষেত্রে কলা বিভাগের বিষয়গুলির চাহিদা এমন তুঙ্গে থাকার কারণ ভাবাচ্ছে রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকাদের।

আবার অনেক শিক্ষা বিশেষজ্ঞের দাবি, দেশ ও রাজ্যে চাকরির বাজারে মন্দা। এই পরিস্থিতিতে সবাই একটা ডিগ্রি চায়, যাতে জাতীয় বা রাজ্যস্তরের যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অন্তত তারা বসতে পারে। গত কয়েক বছরে Arts’র বিষয়গুলোয় সিলেবাস, প্রশ্নের ধাঁচ এবং নম্বর দেওয়ার পদ্ধতি বদলে বিজ্ঞানের মতো স্কোরিং হয়ে উঠেছে। সে জন্যও এই প্রবণতা তৈরি হতে পারে। স্কুল স্তরের সিলেবাস আমূল বদলের ফলে Arts বা Humanities’র নানা বিষয়েও আজকাল উচ্চ মাধ্যমিক, ISC এবং CBSE’র দ্বাদশের পরীক্ষায় একশোয় ১০০ পাচ্ছে ছাত্রছাত্রীরা। বিজ্ঞানের তুলনায় তা অপেক্ষাকৃত সহজও। তাই কলেজ-বিশ্ববিদ্যালয়েও কলা বিভাগে ভর্তির ঢল নামতে দেখা যাচ্ছে রাজ্যে। আবার অনেকের অভিমত, Basic Science এবং Engineering পড়ে এখন চাকরি পাচ্ছে না লক্ষ লক্ষ পড়ুয়া। যারা অর্থবান, তারা Artificial Intelligence, Data Science, Machine Learning এবং Cyber ​​Security পড়তে বাইরে পাড়ি দিচ্ছে। একই সঙ্গে এটাও সত্যি যে Humanities পড়ে উচ্চশিক্ষা, গবেষণা এবং চাকরির সুযোগ আগের তুলনায় বেড়েছে। বিশেষত, গত এক দশকে গবেষণার ক্ষেত্রও অনেক বেড়েছে। সে জন্যই শহর ও শহরতলির কলেজ ও বিশ্ববিদ্যালয়ে Arts’র ক্রেজ বাড়ছে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত