চিন্তা নেই ! বাড়ি বসেই দেখা যাবে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীত-গ্রীষ্ম-বর্ষা, বাঙালি পর্যটকদের কাছে দিঘা এক দারুণ ভরসা। হাতে দুই দিন থাকলেই দিঘা থেকে ঘুরে আসেন আমজনতারা । তাই বাঙালির প্রিয় সৈকত শহরকে আরও উন্নত করতে পদক্ষেপ নিয়েছে  রাজ্য প্রশাসন। আগামী অক্ষয় তৃতীয়ার দিনেই দিঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের। তারআগেই সৈকত শহরে বসতে চলেছে টানা তিন দিন ব্যাপী মেলা । এই সময়  একাধিক জোনে ভাগ করে নজরদারি চালাবে প্রশাসন। 

আগামী ২৮, ২৯ ও ৩০ এপ্রিল তিনদিনের মহা উৎসবের আয়োজন করা হয়েছে দিঘায়। সেইসঙ্গে এই তিনদিন ধরে   সারা রাজ্যে ব্লকে ব্লকে জগন্নাথ মন্দিরের পূজা দেখানোর জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নবান্ন । একথায় বলা যায় , বাড়ি থেকে বসেই দেখতে পারবেন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান।   ইতিমধ্যেই মন্দিরের ট্রাস্টের সঙ্গে প্রথম বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই জগন্নাথ মন্দির উদ্বোধন সহ নিরাপত্তা নিয়ে হয় দীর্ঘ আলোচনা ।  

উল্লেখ্য, প্রায় ২০০ কোটি টাকা খরচ করে  নিউ দিঘা স্টেশন সংলগ্ন নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের পাশে জগন্নাথ  মন্দিরটি তৈরি হচ্ছে।  হিডকোর তত্ত্বাবধানে  চলছে কাজ  । রাজস্থান থেকে বেলেপাথর আনা হয়েছে এই মন্দিরটি তৈরির জন্য। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই উচ্চতা হবে দিঘার মন্দিরটিরও। ইতিমধ্যেই কাজ প্রায় শেষের পথে।  অন্যদিকে দিঘায় ঘুরতে যেতে কম বেশি সকল বাঙালির খুব পচ্ছন্দ করে। আর দিঘাতে জগন্নাথ মন্দির তৈরি হলে তা প্রতি সাধারণ মানুষের  কাছে আরও আকর্ষণ বাড়িয়ে তুলবে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২