ভোটার তালিকায় বাদ ভারতীয়রা, জ্বলজ্বল করছে বাংলাদেশি! টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বসিরহাটে

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট : ভারতীয়দের নাম বাদ দিয়ে সেখানে জ্বল জ্বল করছে বাংলাদেশিদের নাম। এই অভিযোগ তুলে রবিবার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলেন বসিরহাটবাসীরা। বসিরহাট উত্তর বিধানসভার মাকাল গাছা গ্রাম পঞ্চায়েতের ২৫১ নম্বর বুথের পঞ্চায়েত সদস্যের নাম বাদ তালিকা থেকে। এর প্রতিবাদে তিনি রাস্তায় নেমে বিক্ষোভ দেখান রবিবার। স্থানীয়দের নিয়ে বিক্ষোভ দেখান তিনি। 

রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ ভোটারাধিকার হারানোর আতঙ্কে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। যাদের নাম বাদ গিয়েছে, তাঁরা ভোটারাধিকার ফিরে পেতে বসিরহাটের বিভিন্ন জায়গায় রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নেমে পড়েছে। তাদের দাবি, যারা বাংলাদেশ থেকে ৩-৪ বছর আগে এসেছে তাদের নাম ভোটার লিস্টে জ্বল জ্বল করছে। আর যাঁদের পূর্বপুরুষের বসবাস এই এলাকায়, তাঁদের নাম বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। খোদ পঞ্চায়েত সদস্যের নাম কেটে বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে। এর আগেও জনপ্রতিনিধিদের নাম ছিল বিচারাধীনের তালিকায়। জানা গিয়েছে, বসিরহাটের ২টি বুথে প্রায় ৭০০ জনের নাম বাদ গিয়েছে। এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে বসিরহাট। টায়ার জ্বালিয়ে প্রতিবাদে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 

তাদের আরও দাবি, অবিলম্বে সঠিক তদন্ত করে ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হোক, তা নাহলে মানুষ কোথায় যাবে। কোনও বুথে ৫০ কোনও বুথে ২০০ জনের নাম বাদ যাচ্ছে। এক একটা গ্রাম পঞ্চায়েত থেকে হাজার হাজার মানুষের নাম বাদ যাওয়ায় দিশেহারা হয়েছে তাঁরা। বাধ্য হয়ে রাস্তায় নেমে আসতে হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

‘আমার নিরাপত্তা নিয়ে ভয় পেতেন’, হেমার রাজনীতিতে প্রবেশে আপত্তি ছিল ধর্মেন্দ্রর

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী