পাটের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার পথে INTTUC

৪ মে জুট কমিশনারের দফতরের সামনে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি: পাটের মূল্যবৃদ্ধি নিয়ে এবার কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়ে গেল শাসক দলের শ্রমিক সংগঠন INTTUC। আগামী ৪ মে তাদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে। জুট কমিশনারের দফতরের সামনে শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ দেখাবেন।

দলের এই কর্মসূচির কথা টুইট করে জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে তাঁর টুইট ‘পাটের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক সংগঠন INTTUC আগামী ৪ মে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে। বিক্ষোভ দেখানো হবে জুট কমিশনারের দফতরের সামনে। রাজ্যের পাটশিল্পকে কেন্দ্র ধ্বংসের মুখে ঠেলে দিতে চাইছে। দাঁতে দাঁত চেপে INTTUC লড়াই করবে।’

কেন্দ্রীয় সরকার আচমকাই পাটের মূ্ল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেয়। গত ২৬ নভেম্বর এবং ৬ ডিসেম্বর পর পর দুটি বৈঠক করে জুট কমিশন। কুইন্ট্যাল প্রতি পাটের দাম ছ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের দাবি, রাজ্য এই দাম মেনে নিয়েছে। কেন্দ্রের ওই দাবি যে সত্য নয়, সেটা বোঝা যাচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই টুইট ঘোষণা থেকে।

বিজেপি সাংসদ অর্জুন সিং নিজেই জানিয়েছেন, কেন্দ্র নির্ধারিত দাম রাজ্য মেনে নেয়নি। জানা গিয়েছে, বারাকপুরের এই সাংসদ রাজ্যের পাটশিল্পকে বাঁচাতে মুখ্যমন্ত্রীকে একটি চিঠিও লিখেছেন। তাঁর দাবি অনুযায়ী, বারাকপুরে মোট ১৭টি চটকল রয়েছে। কেন্দ্র নির্ধারিত দাম পাটশিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেবে।

অর্জুন সিংয়ের এই বক্তব্যকে কেন্দ্র করে রাজ্যরাজনীতিতে তৈরি হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে, তবে কী ঘরের ছেলে ঘরে ফেরার জন্য (তৃণমূলে) ক্ষেত্র প্রস্তুত করছেন? সাম্প্রতিক অতীতে বেশ কিছু বিষয়ে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তাঁকে মুখ খুলতে দেখা গিয়েছিল। পাটের মূল্য নির্ধারণের প্রতিবাদ নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন,  এই ক্ষোভকে দলীয় নেতৃত্ব সমর্থন করেছে।  

আরও পড়ুন পাট শিল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য সরকারের হয়ে সরব অর্জুন সিং

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২