‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শুধু কলকাতা নয়, এবার গোটা রাজ্যের স্কুলগুলির মিড-ডে মিলের দায়িত্ব নেবে ইসকন। মেচেদায় রথ যাত্রা উৎসবের সূচনায় গিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধু কলকাতা নয়, এবার গোটা রাজ্যের স্কুলগুলির মিড-ডে মিলের দায়িত্ব নেবে ইসকন। মেচেদায় রথ যাত্রা উৎসবের সূচনায় গিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকেই একাধিক কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। কলকাতার ইসকনের রথের শুভ সূচনা করেছেন তিনি। এরপর তমলুকের রথের সূচনা করে মেচেদায় পৌঁছন তিনি।

সেখানেই রথের শুভ সূচনা করার পর তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘১ অগস্ট কলকাতা থেকে চালু করছি। তারপরে নদিয়া, তারপর রাজ্যের অন্যত্র করব। মিড-ডে-মিল ইসকন খাওয়াবে। সাধারণ ঘরের ছেলে-মেয়েরা মিড-ডে-মিল খায়। এবার তাঁদের পুষ্টিকর আহার ইসকন দেবে।’ তবে ইসকনকে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব দেওয়া নিয়ে, অনেক প্রশ্ন উঠছে। বিশেষ করে মিড ডে মিলের মেনু নিয়ে উঠছে বিতর্কের ঝড়। যদিও ইসকনকে এই দায়িত্ব দেওয়ার নেপথ্যে রয়েছে যথেষ্ঠ কারণ।

সেই ব্যাখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আমরা ইসকন, রামকৃষ্ণ মঠ, মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ এবং মানুষের সেবায় নিয়োজিত অন্যান্য সংগঠনকে সঙ্গে নিয়েই বাংলা নবনির্মাণের পথে এগোতে চাই। তাই বাচ্চাদের একটা ভাল, পুষ্টিকর আহার পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। আমাদের রাজ্যের স্কুলগুলিতে যে সকল ছাত্রছাত্রীরা মিড ডে গ্রহণ করে, তারা মুলত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সন্তান। তাই তাঁদের অপুষ্টি দূর করতে পুষ্টিকর খাবারের বিশেষ প্রয়োজন। গত কয়েক বছরে মিড ডে মিল নিয়ে অনেক দূর্নীতির অভিযোগ উঠেছে। যা অত্যন্ত দুঃখজনক। শিশুদের খাবার নিয়ে আপোষ করা একেবারে উচিত নয়। সেটা পাপের সমান। তাই এবার থেকে স্কুলগুলিতে মিডডে মিলের দায়িত্ব নেবে ইসকন। তারাই শিশুদের কাছে উন্নতমানের পুষ্টিকর খাবার পৌঁছে দেবে। সেটাই সরকারের কর্তব্য।’

মিড ডে মিল থেকে ডিমের মতো প্রোটিন খাবার বাদ দিয়ে রাজমা-সয়াবিন পরিবেশনের বিরুদ্ধে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে ওই মামলা চলছে। শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়েছিল, ‘কলকাতায় মিড ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়ার বিষয়টি প্রাথমিক স্তরে রয়েছে। এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি।’ রাজ্যের আইনজীবীর ওই বক্তব্যের পরে কোনও অন্তর্বর্তীকালীন নির্দেশ দিতে রাজি হননি বিচারপতিরা। 

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের