ইসলামপুরে গোপন আস্তানা থেকে ১২ জন বাংলাদেশি গ্রেফতার, আটক স্থানীয় একজন

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামপুর: গোপন সূত্রের খবরের ভিত্তিতে গোপন আস্তানায় হানা দেয় ইসলামপুর থানার পুলিশ । ইসলামপুরের (Islampur)চর গোপালপুর গ্রাম থেকে মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।​ধৃতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন। নাম সাবের আলি (৩১)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে অবস্থানরত ১২ জন বাংলাদেশি নাগরিককে আশ্রয় দিয়েছিলেন।পুলিশ সূত্রে খবর, ধৃত এই ১২ জন বাংলাদেশি নাগরিকের কারোর কাছেই ভারতে থাকার জন্য বৈধ ট্রাভেল ডকুমেন্ট বা ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র ছিল না। তারা প্রত্যেকে কাজের উদ্দেশ্যে চোরাপথে ভারতে প্রবেশ করেছিলেন।এই ঘটনায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।

শনিবার ধৃত ওই ১৩ জনকে লালবাগ আদালতে (Lalbag Court)এসিজেএম -এর সামনে পেশ করা হয়। পুলিশ ধৃতদের মধ্যে তিনজনের জন্য ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন জানায় আদালতে। ধৃতরা সকলেই পুরুষ। অন্যদিকে, উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটির মামুদপুরে(Mamudpur) একাধিক বাংলাদেশি ভোটারের হদিশ।২০১৪ সাল থেকে বাংলাদেশি ভোটার বসবাস করছে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী গ্রামে। লিটন দাস নামে ওই বাংলাদেশের ভোটারের নাম ইতিমধ্যেই এ রাজ্যের ভোটার তালিকায় তুলে ফেলেছেন। মামুদপুর গ্রাম পঞ্চায়েতের সহায়তায় এই নাম তোলায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই লিটন দাসের(Liton Das) সম্পত্তি দুই দেশেই রয়েছে।

সেই সম্পত্তি বাঁচানোর জন্য দু’দেশে বসবাস করছে বলে দাবি লিটন দাস সহ তার পরিবারের। আর শুধু এই লিটন দাস নয়, গোটা গ্রাম জুড়ে প্রায় ৫০ শতাংশ মানুষ বাংলাদেশের ভোটার বলে অভিযোগ এলাকাবাসীর। কিভাবে তারা বাংলাদেশ থেকে এই দেশে এল তা নিয়ে প্রশ্ন উঠলেও তারা অবৈধভাবে এই দেশে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ। তবে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে কোন এ ধরনের ভোটারকে তাড়ানো হবে না হিন্দু ভোটার হলে তাদেরকে CAA এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে