তাজ্জব ঘটনা! দিব্যি বেঁচে, তবে ভোট কেন্দ্রে হাজির হয়ে শুনলেন তিনি মৃত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অনেক আশা নিয়ে সাত সকালে গিয়েছিলেন  ভোট দিতে । আর সেখানে গিয়ে জানতে পারেন তিনি নাকি মৃত। চোখে জল নিয়ে ভোটকেন্দ্র থেকে বেরালেন বৃদ্ধা বাসন্তী দাস। এমনই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির ধুপগুড়ি কেন্দ্রে।

বাসন্তী দাস ছিলেন ধুপগুড়ি পুরো এলাকার ৭ নম্বর ওয়ার্ডের নিবাসী বাসিন্দা। এদিন তিনি  ধূপগুড়ির বৈরাতীগুড়ি হাই স্কুলে কেন্দ্রে  যান ভোট দিতে । আর তখন জানতে পারেন ভোটারলিস্টে তাঁর নাম মৃত বলে চিহ্নিত করা রয়েছে। এই ঘটনা নিয়ে ওই বুথের প্রিসাইডিং অফিসার জানান, বাসন্তীদেবী আমাদের বুথে এসেছিলেন। তবে ভোটার লিস্টে  তাঁকে মৃত বলে উল্লেখ করা হয়েছে। সেইজন্যই বাসন্তীদেবী ভোট দিতে পারবেন না ।“

অন্যদিকে এই  ঘটনার পর চোখে জল নিয়ে বাসন্তী দেবী বলেন,” ভোট দেওয়ার জন্য সকাল সাড়ে সাতটা থেকে দাঁড়িয়ে রয়েছি। তবে শেষ পর্যন্ত ভোট দিতে পারলাম না।“  ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ধুপগুড়ি ব্লকের তৃণমূল সভাপতি ইভান দাস জানান,” বিষয়টি এইমাত্র জানতে পারলাম। এই ঘটনাটি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলবেন। যাতে বাসন্তীদেবী ভোট দিতে পারেন সেই দিকেই নজর রাখা হয়েছে।“

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান