প্যাঙ্গোলিনের আঁশ পাচার করতে গিয়ে গ্রেফতার দুই

ধৃতরা জলপাইগুড়ির বাসিন্দা। ধৃতদের আজ আদালতে তোলা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাইকে করে নেপালে পাচার হচ্ছিল প্যাঙ্গোলিনের আঁশ। গোপন খবরে অভিযান চালিয়ে বমাল গ্রেফতার দুই পাচারকারী। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। বিলুপ্ত প্রায় প্রানীর দেহাংশ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল বনদফতর। অসম থেকে নেপালে পাচারের মুখে মাটিগাড়া এলাকা থেকে প্যাঙ্গোলিনের আঁশ সমেত দুই পাচারকারী গ্রেফতার করল রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তর নেতৃত্বে বৈকন্ঠপুর বন বিভাগের শালুগাড়া রেঞ্জের বনকর্মীরা। পরে খবর পেয়ে ধৃতদের ছাড়িয়ে নিয়ে যেতে আসেন ধৃতদের পরিবারের সদস্যরা রেঞ্জ অফিসারের কাছে কান্নায় ভেঙে পড়ে কাকুতি মিনতি করতে দেখা যায় তাদের।

ঘটনায় শালুগাড়া রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন গতকাল রাতে তাদের কাছে গোপন সূত্রের খবর আসে অসম থেকে নেপালে পাচার করা হচ্ছে প্যাঙ্গোলিনের আঁশ। যার মূল্য ঠিক হয়েছে কেজি প্রতি এক লক্ষ টাকা। এরপর তিনি বিষয়টি ডিএফওকে জানালে তার নির্দেশ মতো শালুগাড়া রেঞ্জের মাটিগাড়া বালাসন ব্রিজের কাছে নাকা চেকিং শুরু করেন। এরপর মোটরবাইক সমেত দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি করলে তাদের কাছ থেকে ৪ কেজি ৪৬৭ গ্রাম প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার হয়।

ধৃত ব্যক্তিদের জেরায় জানা গিয়েছে এই আঁশ গুলি অসম থেকে নেপালে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ধৃতরা আরও জানায়, প্রতি কেজি ১ লক্ষ টাকায় তারা এই প্যাঙ্গোলিনের আঁশ গুলো বিক্রি করত। ধৃতরা জলপাইগুড়ির বাসিন্দা। ধৃতদের আজ আদালতে তোলা হবে।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ