আদালত চত্বরে দাঁড়িয়ে হুমকি জামালের, ‘আমার বিরুদ্ধে যারা, তাদের নামে মামলা করব’

সোনারপুরের ত্রাস হয়ে ওঠা জামালউদ্দিন সর্দার থুড়ি জেসিবি জামালের দাপট যে বিন্দুমাত্র কমেনি গ্রেফতারের পরেও তার নিদর্শন মিলল এদিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোন পথে আয় জানে না কেউই। তবে গ্রামের সবাই তাঁর ভয়ে তটস্থ। অজ পাড়া গাঁয়ে তাঁর প্রাসাদ প্রমাণ বাড়ি। সেই বাড়িতে আবার রয়েছে ৯টি দামি বাইক ও ২টি বিদেশি চারচাকা গাড়ি। আছে বেশ কিছু বিরল প্রাণী। আবার সেই বাড়িতেই বসত শালিশি সভা। সেখানে শরিয়াতি মেনে বিচার করতেন তিনি নিজে। আর সেই বিচারে দোষী সাব্যস্তদের সেই বাড়িতেই শিকল আর দড়ি দিয়ে বেঁধে চরম অত্যাচার করা হতো। ছাড় পেত না কিবা মহিলা, কিবা পুরুষ। কার্যত বাঘে গরুতে এক ঘাটে জল খেত তাঁর দাপটে। খাস কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরে থাকা দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার সোনারপুর থানার(Sonarpur PS) প্রতাপনগর(Pratapnagar) গ্রামের ত্রাস তিনি। অবশেষে শুক্রবার রাতে তিনি ধরা পড়েছেন পুলিশের জালে। কিন্তু ধরা পড়লে হবে কী, এখনও যায়নি তার দাপট। উল্টে আদালত চত্বরে দাঁড়িয়ে শনিবার তিনি মিডিয়ার সামনে হুমকি দিচ্ছেন, ‘আমার বিরুদ্ধে সংবাদমাধ্যমে যারা ইন্টারভিউ দিয়েছে, তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করছি।’ হ্যাঁ এটাই সোনারপুরের ত্রাস হয়ে ওঠা জামালউদ্দিন সর্দার থুড়ি জেসিবি জামাল(JCB Jamal) ।

শুক্রবার রাতে পুলিশের জালে ধরা পড়েছে জামাল। জামালের সাগরেদ হিসাবে পরিচিত আরব, আলম, কুরবান ও সিরাজুলকে প্রথমে আটক করে সোনারপুর থানার পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই নিকট কয়েকজন আত্মীয়ের ফোন ট্যাপ করেছিল পুলিশ। যাদের সঙ্গে জামালের যোগাযোগের সম্ভাবনা ছিল অনেকটাই। আর তাই জামালের মোবাইল লোকেশন ‘ট্র্যাক’ করতে শুরু করে পুলিশ। কিন্তু মঙ্গলবার দুপুরের পর সেই মোবাইল ফোন ভাঙড়ের কাছে গিয়ে বন্ধ হয়ে যায়। শেষে সূত্র মারফত খবর পেয়ে শুক্রবার রাতে জামালকে গ্রেফতার(Arrested) করে পুলিশ। কলকাতার লেদার কমপ্লেক্স ও সোনারপুর থানার বর্ডার এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। এদিন অর্থাৎ শনিবার দুপুর পৌনে ১২টা নাগাদ জামালকে সোনারপুর থানা থেকে বার করে নিয়ে যাওয়া হয়। তোলা হয় প্রিজ়ন ভ্যানে। নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা আদালত। পুলিশি ঘেরাটোপে থানা থেকে বেরিয়ে জামালের দাবি, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। জমি জবরদখল থেকে সালিশি সভা ডেকে হেনস্থা, তোলাবাজি, এমনকি খুনের চেষ্টার যেসব অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সেই সবই নাকি বানানো।

আবার আদালত চত্বরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের দেখে জামাল জানায়, সোনারপুরের বিজেপি নেতা সমীর নস্কর তাকে নাকি ফাঁসিয়েছে। ঘটনা হচ্ছে, জামালের কীর্তিকলাপ সামনে আসে ৩-৪ দিন আগে। প্রতাপনগর গ্রামের এক সংখ্যালঘু মহিলা বিজেপি কর্মীর ওপর অত্যাচারারে ঘটনায় সেই গ্রামে গিয়েছিলেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। তার জেরেই সামনে আসে জামালের যাবতীয় কীর্তিকলাপ, তার প্রাসাদের মতো বাড়ি, সেখানে থাকা দামি দামি গাড়ি। এদিন সেই জামাল দাবি করছে কিনা তাঁকে ফাঁসানো হয়েছে। আর সেই ফাঁসানোর কাজ করছে নাকি বিজেপির নেতা। যদিও নিজের বিরুদ্ধে ওঠা কোনও অভিযোগের কথা স্বীকার করেনি জামাল। তার দাবি, সবই তাকে ফাঁসানোর জন্য মিথ্যে করে বলা হচ্ছে। পুলিশের অবশ্য দাবি, জালামের বিরুদ্ধে এতদিন সাহস করে কেউ অভিযোগ করেনি। কিন্তু এবার জালালের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সবাই। তাই জামালের বিরুদ্ধে সাক্ষীর অভাব হবে না। তাকে শাস্তি দেওয়া যাবে।

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!