এই মুহূর্তে

ঝাড়গ্রামে হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা বৃদ্ধের

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ছোলাখালি পূর্ব পাড়া এলাকায় রবিবার গভীর রাতে ফের হাতির(Elephant) তাণ্ডবে আতঙ্ক ছড়াল। একটি দাঁতাল হাতি আচমকাই গ্রামে ঢুকে পড়ে ব্যাপক ভাঙচুর চালায়। ঘুমন্ত মানুষজন কিছু বুঝে ওঠার আগেই বাড়িঘর ভেঙে চুরমার করে দেয় হাতিটি। পাশাপাশি জমি থেকে তুলে আনা ফসলও নষ্ট করে দেয় সে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতির হামলার সময় এক বৃদ্ধ অল্পের জন্য প্রাণে রক্ষা পান। হঠাৎ হাতিটিকে সামনে দেখে আতঙ্কে তিনি দিশেহারা হয়ে পড়েন।

বাড়ির অন্যান্য সদস্যদের তৎপরতায় কোনওক্রমে প্রাণে বাঁচেন তিনি। তবে চোখের সামনে বাড়িঘর ভাঙচুর ও ফসল নষ্ট হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।উল্লেখ্য, কয়েকদিন আগেই সাঁকরাইল এলাকায় হাতির হামলায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এই তাণ্ডবে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। রাত নামলেই ঘুম উড়ছে গ্রামের মানুষের।

এলাকাবাসীর অভিযোগ, বারবার হাতির হানার ঘটনা ঘটলেও বন দফতরের (Forest Department)তরফে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সময়মতো হাতি তাড়ানোর ব্যবস্থা, নজরদারির অভাবেই এমন ঘটনা ঘটছে বলে দাবি তাঁদের। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দ্রুত ক্ষতিপূরণ ও স্থায়ী সমাধানের দাবিতে বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা। অন্যদিকে বাঁকুড়ায় হাতি তাড়াতে গিয়ে আক্রান্ত হন বন কর্মীরা।জঙ্গলমহলে এলাকায় হাতির দাপট দিনের পর দিন বাড়ছে। খাবারের সন্ধানে হাতির দল ঢুকে পড়ছে লোকালয়ে। স্কুলের খাবার মজুদ থাকা ঘরেও হাতি হানা দিচ্ছে। হাতিদের গতিবিধি রুখতে বন দফতর একাধিক ব্যবস্থা গ্রহণ করছে। হাতির হানায় ফসলের ক্ষতি হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দৃষ্টিহীন ভোটারকে SIR শুনানির নোটিস, প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

এসআইআর শুনানিতে নথি জমা দিয়েও মিলছে না রসিদ, জাতীয় ভোটার দিবসে উঠছে অভিযোগ

কর্তব্যে অবিচল! নিজেকেই SIR শুনানির নোটিশ ধরালেন ‘সেরা’র তকমা পাওয়া BLO

নির্বাচনে জিতেও উন্নয়নে ব্যর্থ কেন?‌ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আলিপুরদুয়ারবাসী

TMC সমর্থকদের বাদ দেওয়ার চেষ্টা, শুনানির নোটিশ পেয়ে ফুঁসে উঠলেন দেবাংশু

সাবধান! UPI ট্রান্সফারে লুকিয়ে বিপদ, রেলযাত্রীকে ঠকাবার নয়া কায়দা প্রতারকদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ