কাজের আকাল! বাংলার SSC পরীক্ষায় বিজেপি শাসিত রাজ্যের যুবক-যুবতীরা

Share:

নিজস্ব প্রতিনিধি : শিয়রে বিধানসভা নির্বাচন। বাংলা দখলে স্বপ্ন দেখছে গেরুয়া শিবির। পশ্চিমবঙ্গে চাকরি নেই বলে অভিযোগ তুলছে বারবার। এবার বাংলাতে এসএসসি গ্রুপ সি পরীক্ষা দিতে ভিন রাজ্য থেকেই এসেছে যুবক-যুবতীরা।

বিজেপি শাসিত রাজ্য উত্তর প্রদেশে কাজের আকাল। বিগত পাঁচ বছরে সেই ভাবে কোনও পরীক্ষা হয়নি।। এমনই অভিযোগ শোনা যাচ্ছে ভিন রাজ্য থেকে বাংলায় আসা যুবক-যুবতীদের গলায়। রবিবার রাজ্যে হতে চলেছে এসএসসি গ্রুপ সি পরীক্ষা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যুবক যুবতীরা এই পরীক্ষায় বসেছেন। শুধু বাংলার নয়, ভিন রাজ্য থেকেও যুবক যুবতীরা এসেছেন বাংলায় পরীক্ষা দিতে। উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড, বিহার, প্রয়াগরাজ থেকে বাংলায় পরীক্ষা দিতে এসেছেন বহু পরীক্ষার্থীরা। শ্যামবাজার, বাসন্তিদেবী কলেজ, যাদবপুর বিদ্যাপীঠ, যোধপুরপার্ক স্কুল সহ কলকাতা ও রাজ্যের একাধিক পরীক্ষাকেন্দ্রে ভিন রাজ্য থেকে আসা পরীক্ষার্থীদের দেখা গিয়েছে। শুধু পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীরাই নয়, ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও বাংলার ওপরে ভরসা করেই পরীক্ষা দিচ্ছেন।

বাইরের থেকে আসা পরীক্ষার্থীরা শনিবার থেকেই অনেকে হাজির হয়েছেন রাজ্যের বিভিন্ন জেলায়। রবিবার সকাল হতেই হাজির হয়ে গিয়েছেন পরীক্ষাকেন্দ্রে। নিজের রাজ্যে চাকরির বেহাল দশা। কোনো পরীক্ষা হচ্ছে না বলে অভিযোগ করলেন বিজেপি শাসিত রাজ্য উত্তর প্রদেশের গাজীপুরের বাসিন্দা সন্তোষ প্রসাদ। বাধ্য হয়ে বাংলাতে এসেছেন চাকরি পাওয়ার আশায়। বিজেপি নেতারা যখন বাংলাকে টার্গেট করে নিন্দা করছে, তখন বাংলা যুবক-যুবতীদের ভবিষ্যত উজ্জ্বল করার কাজ করছে। গত নভেম্বরে শিক্ষক নিয়োগের সময়েও একই ছবি ধরা পড়েছিল। ভিন রাজ্যে থেকে বহু পরীক্ষার্থী এসেছিলেন বাংলাতে। 

‘রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ অ্যাপ’, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ! সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি

হাইকোর্টে স্বস্তি মিলল না, ‘ডিজে’ মন্তব্য মামলায় ৮ জুলাই অভিষেকের গলার স্বর সংগ্রহ

‘ভুয়ো SC/ST শংসাপত্র যারা নিয়েছেন ও দিয়েছেন, উভয়কেই জেলে পুরব’, হুঁশিয়ারি শুভেন্দুর

কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন খুললেন অভিষেক, ফেরালেন পুরনো কর্মসূচি

১১ জুলাইয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ?

মেসির হাতে বিশেষ উপহার তুলে দেবেন কেপ ভার্দের প্রেসিডেন্ট, আচমকা কি হল?

কোচকে প্রাণনাশের হুমকি, দেশে ফেরা দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের নিরাপত্তায় দাঙ্গা পুলিশ

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর