কালনাঘাটে ভেসেল থেকে জলে পড়ে গেল ইট বোঝাই লরি, তলিয়ে গেলেন ছানা ব্যবসায়ী

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: নদিয়ার শান্তিপুর – কালনাঘাট ফেরিঘাটে ভেসেল পারাপার করার বৃহস্পতিবার সন্ধ্যার পর জলে পড়ে গেল ইট বোঝাই লরি । এদিকে,লরির ধাক্কায় জলের তলায় তলিয়ে গেলেন এক ছানা ব্যবসায়ী। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায় ।জলের তলিয়ে যাওয়ার খবর পেতেই ওই পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর উত্তেজিত জনতা কালনা ঘাট ফেরি সার্ভিস বন্ধ করে দেয়। ভাঙচুর করা হয় একাধিক ভেসেলে। ঘটনায় শান্তিপুর থানার (Shantipur P.S.)পুলিশ ঘটনাস্থলে বিশাল পুলিশ ফোর্স, RAF বাহিনী নিয়ে ঘটনা সালে প্রথম অতিরিক্ত পুলিশ সুপার ও এসডিপিও(SDPO)। যাত্রীবাহী সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের তরফে। এর ফলে ভেসেল পারাপার করা বহু যাত্রী সমস্যায় পড়েছেন। উদ্ধার কাজ চালানো হচ্ছে। নিখোঁজ ছানা ব্যবসায়ীকে উদ্ধার করতে জলে ডুবুরি নামানো হয়েছে।

কি করে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে স্থানীয় মানুষজনের বক্তব্য ভেসেল পারাপারের জন্য যারা নির্দিষ্ট রয়েছেন তাদের দেখভালের অভাব রয়েছে। ঘাট মেরামতির ক্ষেত্রে অবহেলা রয়েছে। অধিকাংশ সময় তারা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে।অন্যদিকে,গভীর রাতে ঘুমন্ত অবস্থায় দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপ। অল্পের জন্য প্রাণে রক্ষা। চরম আতঙ্কে রয়েছে পরিবার। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার ১৬ নম্বর ওয়ার্ডের চড় সরাগড় এলাকার। পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতোই চর সরাগরের বাসিন্দা জগদীশ বিশ্বাস বাড়িতে ঘুমিয়ে ছিলেন।গভীর রাতে টিনের বেড়াই আচমকা একটি শব্দ শুনতে পান। এরপর তিনি ঘুম থেকে উঠে প্রথমে ভাবেন কেউ হয়তো ঢিল মেরেছে। কিন্তু পড়ে দেখেন তিনি যেখানে ঘুমিয়েছিলেন তার পাশেই টিনের বেড়াতে বিশাল ধারালো অস্ত্রের কোপ।

সেই কোপ তার বিছানা পর্যন্ত পৌঁছে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। এরপরই আতঙ্কিত হয়ে পড়ে গোটা পরিবার। আজ শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফ। তবে জগদীশ বিশ্বাসের দাবি এলাকায় তার সেই রকম কোনো শত্রুতা নেই। পাশাপাশি তিনি বলেন যেভাবে ভালো অস্ত্রের কোপ মারা হয়েছে তাতে স্পষ্ট আমাকে খুন করার উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের। তবে কি কারনে তার উপর এই হামলা চালানোর চেষ্টা বা কারা এর পিছনে জড়িত তাও তিনি বুঝে উঠতে পারছেন না। তিনি চাইছেন গোটা বিষয় নিয়ে তদন্ত করুক পুলিশ।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২