কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের পর ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপির ২ বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি:কল্যাণীর রথ তলায় বাজি কারখানায় ভয়ংকর বিস্ফোরণ। চার জনের মৃত্যু হয়। এদিন বিস্ফোরণের পর ঘটনাস্থলে গেলে স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়েন বিজেপির দুই বিধায়ক(BJP MLA) অম্বিকা রায় ও বঙ্কিম হাজরা। এলাকার মানুষজন রাজনীতি নয় এই বিপদের সময় প্রশাসনের সহযোগিতা দাবি করতে থাকেন।অম্বিকা রায় কল্যাণীর বিধায়ক ও বঙ্কিম ঘোষ চাকদার এমএলএ।বিজেপি বিধায়ক অম্বিকা রায় কে ঘিরে এলাকার মানুষজন গো -ব্যাক স্লোগান দিতে থাকে।কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃতরা হলেন ভারতী চৌধুরী( ৬০),রুমা সোনার (৩৫),অঞ্জলি বিশ্বাস (৬০) ও দুর্গা সাহা (৪০)।উজ্জ্বলা ভূঁইয়া (৪০) আহত। শুক্রবার দুপুরে বিস্ফোরণের পর ওই বাজি কারখানাটিতে আগুন লেগে যায়। দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। ওই কারখানার মধ্যে থেকে একাধিক ঝলসানো দেহ উদ্ধার হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছয় কল্যাণী থানা সহ বিশাল পুলিশ ফোর্স। কি করে ওই বাজি কারখানায় বিস্ফোরণ ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।কল্যাণীতে যে বাজি কারখানায় বিস্ফোরণ(Blast) লেগে আগুন ধরে যায় সেই এলাকাটি এত ঘিঞ্জি সেখানে ঘটনাস্থলে পৌঁছতে রীতিমত বেগ পেতে হয় দমকল ও পুলিশকে। যে তিনজনের মৃতদেহ ওই পুড়ে যাওয়া কারখানা থেকে উদ্ধার করা হয় তার মধ্যে তিনটি মহিলার দেহ এবং একটি পুরুষের দেহ।স্থানীয় মানুষের অভিযোগ এই রথতলার ঘিঞ্জি এলাকায় পরপর বেশ কিছু বাড়িতে বাজি কারখানা রয়েছে। এই এলাকায় প্রায় কুটির শিল্পের মত অনেকেই এই বাজি তৈরি করে উপার্জন করে।জনবহুল এই এলাকায় দমকলের হোস পাইপ পৌঁছানো যায়নি। বালতি করে জল নিয়ে দমকল কর্মীরা ওই কারখানার আগুন নেভায়।

জানা গেছে, যে কারখানাটি বিস্ফোরণে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় সেই কারখানা মালিক একজন মহিলা। ওই কারখানা থেকে পুড়ে যাওয়া এক মহিলাকে স্থানীয়রা উদ্ধার করে কল্যাণীর জে এন এম হাসপাতালে পাঠায়।
কারখানাটিতে মহিলারাই বেশি কাজ করতেন। শুক্রবার দুপুরে বাজি তৈরি করার সময় অসাবধানতার বসেই এই বিস্ফোরণ ঘটে।ঘটনাস্থলে জেলার পুলিশ সুপার সহ পুলিশ আধিকারিকরা পৌঁছেছেন। বাজি কারখানার মহিলা মালিককে খোঁজা হচ্ছে। মহেশতলা, ডায়মন্ডহারবার এবং মেদিনীপুরের পর বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটলো কল্যাণীতে।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ