দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

করম পরবে মাতল আদিবাসী সমাজ, রাতভর চা বাগানে ধামসা-মাদলের তাল

নিজস্ব প্রতিনিধি: আদিবাসীরা প্রকৃতির উপাসক। কথিত আছে আদিকালে তাঁরা যখন জঙ্গলে বসবাস করতেন তখন তাঁরা এই করম গাছের নিচে বসবাস করতেন। সেই থেকেই তাঁরা সকলের সুখ শান্তির কামনায় এই করম গাছের পুজো করে আসছেন। এই পরবের নামই ‘করম’ (KARAM)। 

প্রাচীন রীতি অনুযায়ী এখনও তাঁরা এই গাছের পুজো করে আসছেন। তবে এখন তেমন ভাবে এই প্রজাতির গাছ বিশেষ চোখে পড়ে না। তাই এলাকায় থাকা গুটিকয়েক এই করম গাছ থেকে ডাল কেটে নিয়ে এসে সেই ডালকেই এখন গাছ জ্ঞানে পুজো করে থাকেন স্থানীয়রা।

জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানও মেতে উঠেছিল করম পরবে। করম গাছের ডাল কেটে এনে ডালটিকে কলা গাছ ঘেরা বেদীতে স্থাপন করে রাতভর পুজো করেন তাঁরা। পরেরদিন পুজো শেষে এই ডালকে নদীতে বিসর্জন দিয়ে দেন। পুজো উপলক্ষ্যে রাতভর ধামসা মাদল বাজিয়ে নাচ গান হয়। আর প্রতি বছরের মত এভাবেই পাহাড়ের কোলে চলল প্রকৃতির উপাসনা।

Published by:

Share Link:

More Releted News:

বাংলার প্রথম দফার নির্বাচনী আবহে রাজপথে ৪ হেভিওয়েট, রোড শো ও জনসভায় জমজমাট

তৃণমূল বুথ সভাপতির মাথা ফাটিয়ে দিল বিজেপি, সকালেই রক্তাক্ত গোপীবল্লভপুর

‘মানুষ প্রস্তুত, মানুষ পরিবর্তন চাইছেন’, ভোট দিয়েই মন্তব্য অগ্নিমিত্রার

‘আগে ভোট, তারপর জলপান,’ বার্তা শাহের! মহিলা ও যুবদের বেশি করে ভোট দেওয়ার আর্জি মোদির

পুরুলিয়ার একাধিক কেন্দ্রে খারাপ EVM মেশিন, ক্ষোভ উগড়ে দিলেন গরমে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো ভোটাররা

‘দলীয় কর্মীদের ওপর আক্রমণ হয়েছে’, ভোট দিয়ে বেরিয়ে অভিযোগ পবিত্র করের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ