ফিল্মি কায়দায় অপহরণ খড়দায়,কুলতলিতে অপহৃতদের উদ্ধার পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি ,খড়দা: গত ১৪ ই ডিসেম্বর খড়দায় বন্দিপুর এলাকায় ভাড়া বাড়ি থেকে পুলিশ পরিচয় দিয়ে গৃহকর্তা মহম্মদ রাজু ও তার স্ত্রী গুড়িয়া বিবিকে হাতমুখ বেঁধে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা।অপহরণকারীরা এক কোটি টাকা ও সোনার গহনা মুক্তিপণ চেয়ে ফোন করে পরিবারের লোকজনকে।তারপর পরিবারের লোকজন খবর দেয় রহড়া থানার(Rahara P.S.) পুলিশকে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্তে নেমে দুষ্কৃতীদের ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে রহড়া থানার পুলিশ। এরপর অপহৃতদের মেয়েকে সঙ্গে নিয়ে সুন্দরবনের কুলতলিতে(Kultali) অভিযান চালায় পুলিশ।

ব্যাগের মধ্যে টাকার জায়গায় কাগজ রেখে কিছু সোনার গহনা নিয়ে অপহরণকারীদের ফোন নাম্বারে ফোন করে পুলিশ নকল পরিচয় দিয়ে। অপহরণকারীরা কুলতলির একটি জায়গায় আসতে বলে।সেইমত সেখানে পুলিশ অফিসাররা ছদ্মবেশে যান।পুলিশ বুঝতে পেরে অপহরণকারীরা সেখান থেকে পালিয়ে যায়।তারপর কিছুটা দূরে নৌকার মধ্যে থাকা হাত-পা বাঁধা অবস্থায় মোহাম্মদ রাজু ও গুড়িয়া বিবিকে উদ্ধার করে রহড়া থানার পুলিশ।উদ্ধার করে তাদেরকে নিয়ে আসা হয় রহড়া থানায়।কি কারনে অপহরণ তার তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ।

অপহরনকারীদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। অপহরণকারীদের মোবাইলের সূত্র ধরে তাদের নাগাল পেতে চাইছে পুলিশ। উদ্ধার হওয়া অপহৃতদের জিজ্ঞাসা করে এই অপরনের পেছনে মূল কারণ কি তা জানতে তদন্ত করছে রহড়া পুলিশ।যে নৌকা থেকে হাত – পা বাঁধা অবস্থায় অপহৃতদের উদ্ধার করা হয় সেই নৌকো অপহরণকারীরা কোথায় পেয়েছিল তা জানতে পুলিশ তদন্ত করছে। নৌকার মাঝি কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ব্যক্তিগত শত্রুতার কারণে এই অপহরণ নাকি, এর পেছনে অন্য কোন কারণ আছে তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২