শুভেন্দুর গড়ে ফের সবুজ ঝড়, কাঁথি কৃষি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে জয়ী তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি,কাঁথি: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি কৃষি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে খাতা খুলতে পারল না গেরুয়া শিবির। কাঁথিতে শুভেন্দু অধিকারীর গড়ে এর আগে সমবায় ব্যাঙ্কের নির্বাচনেও গোহারা হারতে হয়েছিল বিজেপিকে। শনিবার কাঁথি কৃষি সমবায় ব্যাংকের নির্বাচনে দিনভর উত্তপ্ত পরিস্থিতি থাকলেও খাতা খুলতে পারল না বিজেপি(BJP)। শনিবার বিকেলে ৭৮টি আসনে ফল ঘোষণা হয়। প্রতিটি আসনে যেতে ঘাসফুল শিবির। ৭৮ টি আসনের মধ্যে ৬৫টি আসনে শনিবার নির্বাচন হয়। বাকিগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় তৃণমূল। বিধানসভা নির্বাচনের আগে এই জয় ঘাসফুল শিবিরকে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। শনিবার অ্যাগ্রিকালচারাল এন্ড রুরাল ডেভলাপমেন্ট ব্যাঙ্কের (কার্ড ব্যাঙ্ক) পরিচালন কমিটি’র ভোট ঘিরে তৃনমূল(TMC) ও বিজেপি কর্মীদের উওেজনা ছিল টানটান। শনিবার সকাল ৯ টা নাগাদ কাঁথি অ্যাগ্রিকালচারাল এন্ড রুরাল ডেভলাপমেন্ট ব্যাঙ্কের (কার্ড ব্যাঙ্ক) পরিচালন কমিটি’র ভোট প্রক্রিয়া শুরু হয়। সকাল ১০ টার পর তৃণমূল ও বিজেপি সমর্থিত কর্মীদের বচসা শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়তে থাকে।দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। কাঁথিতে উত্তেজনা কৃষি সমবায় ব্যাংকের ভোট ঘিরে। পরিচয় হীন ভোটার ঢোকানো ঘিরে বচসা। এই পরিস্থিতিতে বচসায় জড়ান রামনগরের বিধায়ক অখিল গিরি(MLA Akhil Giri)। আহত হয়ে বালিসাই হাসপাতালে ভর্তি হন।

তৃণমূল সূত্রে দাবি, ভোটারদের ঢুকতে বাধা দিচ্ছিল পুলিশ।কারণ তাদের কাছে অরিজিনাল কোনো ডকুমেন্টস ছিল না।তবে ব্যাংক থেকে দেওয়া ভোটার স্লিপ ছিল,তাদের ঢোকাতে গেলে বচসা শুরু হয় পুলিশের সঙ্গে।সেখানে পুলিশের হাতেই হেনস্থার শিকার হতে হয় রামনগরের বিধায়ককে এমনটাই অভিযোগ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি। অগ্নিগর্ভ হওয়ার আগে ঘটনাস্থলে পৌঁছায় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল ও বিজেপি কর্মীর সমর্থকদের হটিয়ে দেয় পুলিশ। জানা গেছে, শনিবার কাঁথি অ্যাগ্রিকালচারাল এন্ড রুরাল ডেভলাপমেন্ট ব্যাঙ্কের (কার্ড ব্যাঙ্ক) পরিচালন কমিটি’র ভোট শুরু হয়। কাঁথি শহরে জাতীয় বিদ্যালয়ে ভোট দিতে যান। বিদ্যালয়ের সংলগ্ন তৃণমূল ও বিজেপি’র অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে। তৃণমূল ক্যাম্পে এসে কাঁথি পুরসভা(Kathi Municipality) ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ( বিজেপি ) তাপস দলাই সহ বিজেপি নেতৃত্বরা ভোটারদের বাধা দেন ও তৃণমূলের যুব সভাপতি ( কাঁথি শহর) সুরজিৎ নায়ক সহ তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। তৃণমূল কর্মী সমর্থক তার প্রতিবাদ করেন। দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। যদিও বিজেপি অভিযোগ, তৃণমূল নেতৃত্বরা ভোটারদের স্লিপ ও আইকার্ড কেড়ে নিচ্ছে। কাঁথি থানায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন রয়েছে। বিজেপি নেতৃত্বদের অভিযোগ, কাঁথি পুরসভা পুরপ্রধান সুপ্রকাশ গিরি সামনে দাঁড়িয়ে থেকেই ভোট লুট করার জন্য হামলা চালিয়েছেন। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি(Suprakash Giri)। তাঁর দাবি ” চোরের মা বড় গলা। জনগন নেই, জনসমর্থন নেই। পিঠ বাঁচানোর জন্যই শুভেন্দুবাবুর মান সম্মান বাঁচাতে হবে। তার অনুগামীরা এমন কর্মকাণ্ড ঘটাচ্ছে। মানুষ সুষ্ঠু ভাবে ভোট দিচ্ছে “।

কাঁথি শহর যুব তৃনমূলের সভাপতি সুরজিৎ নায়ক বলেন ” সকাল থেকে সুষ্ঠ ভাবে ভোট চলছিল। কাঁথি পুরসভা ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ( বিজেপি ) তাপস দলাই আমাদের ক্যাম্পে এসে ভোটারদের বাধা দেন। গালিগালাজ শুরু করেন। তৃণমূল কর্মী সমর্থক প্রতিরোধ গড়ে তোলে। বিজেপি তাদের নিজেরা ক্যাম্প ভেঙে, তৃণমূলের উপর চাপাচ্ছে।কাঁথি পুরসভা পুরপ্রধান সুপ্রকাশ গিরি তার দলবলের বিরুদ্ধে ভোট লুঠ ও হামলা চালানো অভিযোগ উঠেছেন বিজেপি নেতৃত্বরা। । কাঁথি পুরসভা ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ( বিজেপি ) তাপস দলাই বলেন ” ভোটারদের স্লিপ ও আইকার্ড কেড়ে নিচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে, আমাদেরকে ধাক্কাধাক্কি করে। আমাদের বুধ ভাঙচুর করে। পুলিশ এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। কাঁথি পুরসভা পুরপ্রধান সুপ্রকাশ গিরি নেতৃত্বে এমন হামলা চালিয়েছে। পুরসভা ও পঞ্চায়েত ভোট যেরকম হয়েছে, সেরকম ভোট করা জন্য প্রক্রিয়া শুরু করেছে “।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২