খানাকুলে তৃণমূল বিজেপি সংঘর্ষ থামাতে গিয়ে আহত ২ পুলিশ কর্মী, সোমবার বনধের ডাক

Share:

নিজস্ব প্রতিনিধি,খানাকুল: তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত খানাকুল, পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত দুই পুলিশ কর্মী, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।হুগলি জেলার খানাকুলে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত এলাকা ।তৃণমূলের মিছিলে বিজেপির বিরুদ্ধে ইট ছোড়ার অভিযোগ । সোমবার খানাকুল(Khanakul) বনধের ডাক দেওয়া হয়েছে। তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায় অভিযোগ করেছেন ,বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষের উপস্থিতিতে তৃণমূলের মিছিলে হামলা চালানো হয়েছে এই ঘটনায় একাধিক তৃণমূল কর্মী আহত হয়েছেন।পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ।

ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, খানাকুলের পলাশপাই থেকে নতিবপুর পর্যন্ত বাইক মিছিল করে তৃণমূল। অভিযোগ মিছিল যখন যাচ্ছে সেই সময় বিজেপির দলীয় কার্যালয় থেকে তৃণমূলের মিছিলে ইট ছোড়া হয়। ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ইটের আঘাতে এক পুলিশকর্মীর মাথা ফেটে গিয়েছে।ঘটনার প্রতিবাদ জানিয়ে খানাকুলের রাজহাটিতে(Rajhati) রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। বলপাই এলাকায় অবস্থান-বিক্ষোভে বসে তৃণমূল।

এর দরুন এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে। রাজনৈতিক দলের অভিযোগ পুলিশ নিয়েছে। কারা গোলমালে যুক্ত তাদের চিহ্নিত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।সোমবার সকাল থেকে গোটা খানাকুল এলাকা জুড়ে প্রচুর পুলিশ রাস্তায় নামছে। যাতে বনধকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। এলাকায় জোর করে যাতে দোকানপাট বন্ধ করা না হয় সেদিকে কড়া নজর রাখবে পুলিশ।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২