খড়্গপুরে জাতীয় সড়কের ওপরে ছিনতাই করতে এসে বাধা পেয়ে শুট আউট

Share:

নিজস্ব প্রতিনিধি,খড়গপুর : ছিনতাই করতে এসে বাধা পেয়ে শুট আউট। জাতীয় সড়কের ওপরে ট্রাকের খালাসির মাথায় গুলি দুষ্কৃতীদের।আশঙ্কাজনক অবস্থায় কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসাধীন খালাসি নাজমুল সাকিন।ঘটনাটি ঘটেছে খড়গপুর(Khargpur) লোকাল থানার অন্তর্গত ৬০নম্বর জাতীয় সড়কের জকপুরে।
ট্রাকের খালাসীকে খুব কাছ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা।আশঙ্কাজনক অবস্থায় লরির খালাসি নাজমুল সাকিনকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল(Medinipur Medical College Hospital) থেকে কলকাতায় পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খড়গপুর লোকাল থানার অন্তর্গত ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর জকপুরে বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। ট্রাকের খালাসি এবং চালক দুজন রাস্তার ওপরে ট্রাক নিয়ে দাঁড়িয়ে ছিল। সেই সময় দুজন দুষ্কৃতি মোটরসাইকেলে এসে তাদের টাকা-পয়সা ছিনতাই করার চেষ্টা করে। বাধা পেয়ে গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর ওই দুষ্কৃতীরা মোটরসাইকেল(Motor Cycle) নিয়ে পরিস্থিতি বেগতিক বুঝে খড়গপুরের দিকে পালিয়ে যায়। এখানেই প্রশ্ন উঠছে, জাতীয় সড়কগুলিতে গভীর রাতে অপরাধ রুখতে পুলিশের টহলদারি থাকে। কিন্তু কি করে এই ঘটনা ঘটলো ?

সেই সময় পুলিশের নজরদারি কেন ছিল না? খড়গপুর থানা থেকে অবশ্য জানানো হয়েছে, দুষ্কৃতীদের ধরতে সমস্ত রকম প্রক্রিয়া চালানো হচ্ছে। মনে করা হচ্ছে ভিন রাজ্য থেকে মোটরসাইকেলের চেপে ওই দুষ্কৃতীরা এসেছিল। রাস্তার ধারের লরি দাঁড়িয়ে থাকতে দেখে তারা ছিনতাইয়ের (Snatching)চেষ্টা করে এবং বাধা পেয়ে গুলি ছোড়ে। এই ঘটনার পর ওই এলাকা সহ জাতীয় সড়কে রাতের পুলিশের টহলদারি আরো জোরদার করা হচ্ছে।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ